রাজনৈতিক দলের কমিটিতে নারীর অংশগ্রহন বিষয়ে উন্মূক্ত আলোচনা সভা
বুধবার সকালে পিরোজপুর সদর উপজেলা নারী ফোরামের উদ্যোগে দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাবে রূপান্তর অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় গণপ্রতিনিধিত্ব আদেশ এক বিষয়ে উন্মূক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বশির আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা বিএনপি সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম রায় চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান নাসিম, সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সাংবাদিক জহিরুল হক টিটু, জেলা জাসদ সম্পাদক সাইফুল ইসলাম ডালিম, জেলা জাপা যুগ্ম সম্পাদক বশির আহম্মেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বায়জিদ হোসেম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, প্রশান্ত ত্রিপুরা প্রোগ্রাম ডিরেক্টর হেলভেটাস বাংলাদেশ, রূপান্তর প্রোগ্রাম সমন্বয়কারী রাবেয়া বসরী, জেলা সমন্বয়কারী উজ্জ্বল পাল, উপজেলা কো-অর্ডিনেটর সাহিদাবানু সোনিয়া। ধারণাপত্র পাঠ করেন নারী ফোরামের সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার হ্যাপি।
অপরাজিতা সোমা মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারী নেত্রী খালেদা আক্তার হেনা জেলা রিপোর্টার্স ক্লাবের সম্পাদক খেলাফত হোসেন খসরু, সুপর্না দেবী গাইন, ইউপি সদস্য মাহাবুবা ইয়য়াসমিন, অপরাজিতা মাকুল খানম।
