প্রধান সূচি

Wednesday, October 21st, 2020

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপির উন্নয়ন

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ॥ স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন হয়েছে

আর আট দশটা সরকারী হাসপাতালের মতোই ছিলো পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির পরিবেশ। ভেতরে বাহিরে নোংরা, অপরিচ্ছন্ন, দালালদের উৎপাত, সবার মধ্যে গা ছাড়া ভাব। এটা নেই ওটা নেই, অপারেশন হয় না, সেবার মান নিম্ন, এখন সেদিন পুরোপুরি বদলে গেছে। এখন হাসপাতালের ভেতরে বাহিরে ঝকঝকে, কোথাও ময়লা আবর্জনা নেই। চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী সবাই সময়মতো হাসপাতালে আসে। সরকারী হাসপাতাল নিয়ে রোগীদের যে বিস্তর অভিযোগ, নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন আর তা নেই। মাত্র কয়েকমাস হলো হাসপাতালটির আমূল এই পরিবর্তন এসেছে। এর নেপথ্যে নায়ক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. ফজলেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ গ্রেফতার-১

পিরোজপুরের ইন্দুরকানীতে দীর্ঘদিন ধরে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর সিকদার (৪৫) নামের এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ইন্দুরকানী থানায় ধর্ষণের অভিযোগ দাখিল করেন ওই কিশোরীর বাবা। অভিযোগের ভিত্তিতে উপজেলার পাড়েরহাট আবাসনের বাসিন্দা জাহাঙ্গীর সিকদারকে আটক করা হয়। মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারী থেকে প্রতিবেশী জাহাঙ্গীরের বাসায় বিভিন্ন সময় টিভি দেখতে যায় ওই কিশোরী। আর এই কিশোরী সেখানে প্রায়ই ধর্ষণের শিকার হতে থাকে। সর্বশেষ চলতি মাসের ৭ তারিখ কিশোরীকে কৌশলে ধর্ষণ করার চেষ্টা করলে প্রতিবেশীরা ঘটনাটি জেনে যায়। মেয়েটি তার পরিবারের কাছে বিভিন্ন সময়ে জাহাঙ্গীর তাকেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় শুভেচ্ছা হিসেবে বস্ত্র বিতরণ

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা উপহার হিসেবে পাঞ্জাবী প্রদান করা হয়েছে। মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে বুধবার সকাল ১১টায় ভান্ডারিয়া উপজেলার কেন্দ্রীয় জিউ মন্দির প্রাঙ্গনে ৪২টি মন্দিরে সভাপতি ও সম্পাদকের কাছে ২০টি করে পাঞ্জাবী ও কেন্দ্রীয় মন্দিরের জন্য ১২৫টি পাঞ্জাবি শারদীয় শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশীদ খসরু জোমাদ্দার। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন


রাজনৈতিক দলের কমিটিতে নারীর অংশগ্রহন বিষয়ে উন্মূক্ত আলোচনা সভা

বুধবার সকালে পিরোজপুর সদর উপজেলা নারী ফোরামের উদ্যোগে দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাবে রূপান্তর অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায়  গণপ্রতিনিধিত্ব আদেশ এক বিষয়ে উন্মূক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বশির আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম  হাওলাদার, জেলা বিএনপি সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম রায় চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান নাসিম, সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সাংবাদিক জহিরুল হক টিটু, জেলা জাসদ সম্পাদক সাইফুল ইসলাম ডালিম, জেলা জাপা যুগ্ম সম্পাদক বশিরবিস্তারিত পড়ুন


কাউখালীতে মহিলা পরিষদের মানববন্ধন

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবীতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখা। বুধবার সকালে কাউখালী উপজেলা পরিষদ রোডে মানববন্ধন করেছে ওই সংগঠন। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা শাহিদা হক, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, কাউখালী পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায়, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী জাহানুর বেগম প্রমূখ।


ইন্দুরকানীতে আনোয়ার হোসেন মঞ্জু’র পক্ষ থেকে পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান

পিরোজপুরের ইন্দুরকানীতে সাবেক মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর ব্যক্তিগত তহবিল থেকে থেকে উপজেলার ২৬টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আর্থিক অনুদান প্রদান উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা জাতীয় পার্টি জেপির কো-চেয়ারম্যান ও পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির, উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব শাহিন হাওলাদার, যুগ্ম সদস্য সচিব হারুন অর রশিদ পান্না। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম আহবায়কবিস্তারিত পড়ুন


জীবনযুদ্ধে জয়ী প্রতিবন্ধি ফরিদ

জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে এগিয়ে চলার সংগ্রামের নাম ফরিদ। উপজেলার গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের প্রতিবন্ধি ফরিদ অন্যের ওপর নির্ভরশীল না হয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। স্থানীয় মালিয়ার হাটে একটি ঘর ভাড়া নিয়ে কোনো রকমে চলছে তার ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান। তার দাবী একখন্ড জমি বরাদ্দ পেলে সেখানে একটি ঘর তুলে ব্যবসা পরিচালনা করতে পারতেন। ফরিদ ৩২ বছর বয়সে একটি বারের জন্য দুই পায়ে দাঁড়াতে পারেননি। দুই হাতও তার অসাড়। ৩২ বছর বয়সে তার শরীর বেড়েছে মাত্র ২৬ ইঞ্চি। শারীরিক বাধাঁকে উপেক্ষা করে ২০ বছর আগে জীবনযুদ্ধে নামেন তিনি। ২০বিস্তারিত পড়ুন


স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে পিরোজপুরে মানববন্ধন

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে মানববন্ধন করেছে বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বুধবার সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির জেলা কমিটি। মানববন্ধনে বক্তারা, প্রাইমারীর ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা মুজিব বর্ষ উপলক্ষে জাতীয়করণ করতে হবে, শিক্ষকদের পিটিআই ট্রেনিং এর ব্যবস্থা চালু, কোডবিহীন মাদরাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বর অন্তর্ভূক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা স্থায়ী রেজিষ্ট্রেশনের ব্যবস্থা চালুসহ ৭টি দাবী তুলে ধরেন। এসময় তারা বলেন, চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর প্রভাবে সারাদেশের বেতন বঞ্চিত কর্মরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাবিস্তারিত পড়ুন


জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পার্লিত

“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” স্লোগানে পিরোজপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে র‌্যালী শেষে পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী সালেহ মুনতানজির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) মোল্লা আজাদ হোসেনবিস্তারিত পড়ুন


কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে চিতলমারীর প্রাণকৃষ্ণ দত্ত

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনিত হয়েছেন বাগেরহাট জেলা কৃষক লীগের সদস্য ও চিতলমারী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক প্রাণকৃষ্ণ দত্ত ভগো। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগি সংগঠন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের প্রায় ১১ মাস পর প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১১১ সদস্য বিশিষ্ট কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। গত ১৯ অক্টোবর বাংলাদেশ কৃষক লীগ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। পূর্ণাঙ্গ কমিটির ৭৮ নম্বর তালিকায় প্রাণকৃষ্ণ দত্ত ভগো কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পেয়েছেন। উল্লেখ্য, প্রাণকৃষ্ণ দত্ত ভগো ইতোপূর্বে চিতলমারী উপজেলা ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial