প্রধান সূচি

কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে চিতলমারীর প্রাণকৃষ্ণ দত্ত

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনিত হয়েছেন বাগেরহাট জেলা কৃষক লীগের সদস্য ও চিতলমারী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক প্রাণকৃষ্ণ দত্ত ভগো।

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগি সংগঠন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের প্রায় ১১ মাস পর প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১১১ সদস্য বিশিষ্ট কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। গত ১৯ অক্টোবর বাংলাদেশ কৃষক লীগ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। পূর্ণাঙ্গ কমিটির ৭৮ নম্বর তালিকায় প্রাণকৃষ্ণ দত্ত ভগো কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পেয়েছেন।

উল্লেখ্য, প্রাণকৃষ্ণ দত্ত ভগো ইতোপূর্বে চিতলমারী উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, আওয়ামী যুবলীগের সাংগঠনিক ও য্গ্মু-সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial