ইন্দুরকানীতে আনোয়ার হোসেন মঞ্জু’র পক্ষ থেকে পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান
পিরোজপুরের ইন্দুরকানীতে সাবেক মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর ব্যক্তিগত তহবিল থেকে থেকে উপজেলার ২৬টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আর্থিক অনুদান প্রদান উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা জাতীয় পার্টি জেপির কো-চেয়ারম্যান ও পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির, উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব শাহিন হাওলাদার, যুগ্ম সদস্য সচিব হারুন অর রশিদ পান্না।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম দোদুল, কাওসার আহমেদ দুলাল, পত্তাশী ইউনিয়ন জেপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা মহিলা জাতীয় পার্টি জেপির সভানেত্রী সুলতানা রাজিয়া রানী, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মজনু হোসেন রনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লাভলু, উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি বাশার মৃধা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল রায়সহ উপজেলার ২৬টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক প্রমুখ।
