কাউখালীতে মহিলা পরিষদের মানববন্ধন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবীতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখা।
বুধবার সকালে কাউখালী উপজেলা পরিষদ রোডে মানববন্ধন করেছে ওই সংগঠন। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা শাহিদা হক, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, কাউখালী পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায়, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী জাহানুর বেগম প্রমূখ।
Please follow and like us:
« ইন্দুরকানীতে আনোয়ার হোসেন মঞ্জু’র পক্ষ থেকে পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) রাজনৈতিক দলের কমিটিতে নারীর অংশগ্রহন বিষয়ে উন্মূক্ত আলোচনা সভা »
