পিরোজপুরে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পিরোজপুরে জেলা পর্যায়ে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ স্মৃতি সভাকক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
বিতরণী অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ রব্বানী ফিরোজ, বিটিভির জেলা প্রতিনিধি এস এম পারভেজ, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ন সম্পাদক গৌতম গুহসহ জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৭জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
