Tuesday, October 6th, 2020
মানুষের চাহিদা থাকে বলেই তার ভাগ্যের পরিবর্তন ঘটে : আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, অর্জিত সম্পদ ব্যয় করে জীবনমানের উন্নয়ন সাধন করতে হয়। মানুষের চাহিদা থাকে বলেই তার ভাগ্যের পরিবর্তন ঘটে। তবে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়াদের থেকে সাবধান থাকতে হবে। তিনি আজ মঙ্গলবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, যারা ঘরের মধ্যে জামায়াত-শিবির লালন-পালন করে বাইরের লোকদের রাজাকার বলে তাদের রুখে দিতে হবে। ভান্ডারিয়া শান্তিপূর্ণ এলাকা এখানে বিশৃংখলকারীদের স্থান হবে না। কেউ যদি বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি করে তা রুখে দেয়া হবে। আমাদের দিকে কেউ রক্ত চক্ষু করেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পিরোজপুরে জেলা পর্যায়ে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ স্মৃতি সভাকক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিতরণী অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ রব্বানী ফিরোজ, বিটিভির জেলা প্রতিনিধি এস এম পারভেজ, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, জেলাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত
পিরোজপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কাজী সালেহ মুস্তানজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হাকিম হাওলাদার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বশির আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম, পৌর প্যানেল মেয়র সাদউল্লাহ লিটন, ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি প্রমুখ। বক্তারা জন্ম নিবন্ধনের প্রযোজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ন আলোচনা এবংবিস্তারিত পড়ুন
নোয়াখালীসহ বিভিন্ন স্থানে নারী ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে মহিলা পরিষদ ও বাদাবন। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মহিলা পরিষদ ও বাদাবন যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভীন আহমেদ, সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উন্নয়নকর্মী রিজিয়া পারভীন, সাবেক সভাপতি তহুরা হোসেন, রুপান্তরের শিল্পী আক্তার, মহিলা পরিষদের সদস্য ঝিমি মন্ডল প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে অসংখ্য জনসচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়েছে। আমাদের যে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গত ২০ বছরেও তা পাল্টায়বিস্তারিত পড়ুন
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন
দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতাসহ সব সামাজিক অনাচারের বিরুদ্ধে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কাউখালী মহিলা পরিষদের উদ্যোগে এবং সামাজিক প্রতিরোধ কমিটির সহায়তায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সহ-সভাপতি সুনন্দা সমাদ্দার। বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহীদা হক, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী জাহানুর বেগম, ছায়া সমাদ্দার, শিক্ষার্থী শুভ চক্রবর্তী প্রমূখ। সামাজিক প্রতিরোধ কমিটির এই মানববন্ধনে শিক্ষার্থী, বিভিন্ন এনজিও অংশগ্রহণ করে দাবির প্রতি সমর্থন জানান। এসময়বিস্তারিত পড়ুন
মোংলা বন্দরে বিদেশী জাহাজ থেকে ডিজেল পাচার ॥ ৩ চোরাকারবারী আটক
মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজ থেকে জ্বালানী তেল (ডিজেল) পাচারের সময় ৩ চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদেরকে কাছ থেকে জব্দ করা হয়েছে ডিজেল ও চোরাকারবারীর কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা। কোস্টগার্ড পশ্চিম জোন এর (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে. এম ফয়সাল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বন্দরের পশুর চ্যানেলের জয়মনি খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় সোমবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এসময় বিদেশী জাহাজ থেকে নামিয়ে পাচারকালে ১ হাজার ৫৫০ লিটার ডিজেল ও একটি ট্রলারসহ ৩ চোরাকারবারীকে আটক করে অভিযানাকারীরা। আটককৃতরা হলো- মোংলার কানাইনগর এলাকার ফারুক খানেরবিস্তারিত পড়ুন
মোংলায় জাল পর্চা দিয়ে জমি রেজিষ্ট্রির অভিযোগ
মোংলার শেহলাবুনিয়া মৌজার কাইনমারী এলাকার জাল পর্চা দিয়ে ১১ শতক ভূমি রেজিষ্ট্রি করে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী ওই ভূমির মালিক রুবিয়ারা বেগম। অভিযোগ ও অভিযোগকারী এবং রেজিষ্ট্রিকৃত দলিল সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর মোংলা সাব-রেজিষ্ট্রারের দপ্তরে একটি আম-মোক্তার নামা দলিল রেজিষ্ট্রি হয়। যার নম্বর ১৩৪৬। দাতা- মনিন্দ্র বিশ্বাস, পিতা মৃত-হরিপদ বিশ্বাস ও সদানন্দ বিশ্বাস, পিতা মৃত-হরিপদ বিশ্বাস। দলিল গ্রহীতা সন্তোশ বিশ্বাস, পিতা- মৃত হরিপদ বিশ্বাস ও মোকলেছুর রহমান, পিতা- মৃত মোকসেদ মোল্লা। রেজিষ্ট্রিকৃত দলিলে দেখা যায়, খতিয়ান নং ডিপি/ বুজরত-২৩২৯,বিস্তারিত পড়ুন
গণধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন
নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরিচিত নারী নির্যাতন এবং সাস্প্রতিক বিভিন্ন গণধর্ষন, ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় পিরোজপুর প্রেসক্লাব সড়কে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক জিয়াউল হাসান, ভান্ডারিয়া উপজেলা সমন্বয়ক তরিকুল ইসলাম, নজিরপুর উপজেলার সমন্বয়ক মশিউর রহমান, জেলা সদস্য নুসরাত জাহান কেয়া। এসময় বক্তারা সরকারের প্রতি দেশব্যাপী নারী নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন গণধর্ষন, ধর্ষন ও নারী নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবি জানান।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্বরূপকাঠীতে মানববন্ধন
অব্যাহত ধর্ষন, নারীর প্রতি সহিংসতাসহ সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি সাংগঠনিক জেলা শাখা। মঙ্গলবার সকালে নেছারাবাদ উপজেলা পরিষদ সড়কে স্বরূপকাঠি পৌরসভা বাসষ্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, নারী নেত্রী মীরা চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, দেশে পরপর কয়েকটি নারকীয় ধর্ষনের ঘটনা ঘটে চলছে। যা আইয়ামে জাহিলিয়াত যুগকেও হার মানায়। তারা বলেন, শুধু ধর্ষনই নয় দেশে ক্রমেই নারীর প্রতি নানা অনাচার বাড়ছে যে পরিস্থিতি নারীর স্বাধীন চলাফেরাকে বাঁধাগ্রস্থ করছে। যা নারীর জন্য হুমকিবিস্তারিত পড়ুন
মোড়েলগঞ্জে ডাকাতির প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম ॥ এলাকাবাসীর মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জে ডাকাতির প্রতিবাদ ও মামলা করার সন্দেহে থানা থেকে ফেরার পথে মো. জিয়া বক্স নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হামলাকারীদের আটক করে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী বাজারে কয়েক’শ এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধিরাও মানববন্ধনে অংশ নিয়ে দ্রুত অপরাধীদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন, চিংড়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোহেল খান, সংরক্ষিত নারী ইউপি সদস্য জাহানারা বেগম, সাবেক ইউপি সদস্য আলম তাজ বেগম, আওয়ামী লীগ নেতা আব্দুলবিস্তারিত পড়ুন
