প্রধান সূচি

মোংলা বন্দরে বিদেশী জাহাজ থেকে ডিজেল পাচার ॥ ৩ চোরাকারবারী আটক

মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজ থেকে জ্বালানী তেল (ডিজেল) পাচারের সময় ৩ চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদেরকে কাছ থেকে জব্দ করা হয়েছে ডিজেল ও চোরাকারবারীর কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা।

কোস্টগার্ড পশ্চিম জোন এর (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে. এম ফয়সাল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বন্দরের পশুর চ্যানেলের জয়মনি খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় সোমবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এসময় বিদেশী জাহাজ থেকে নামিয়ে পাচারকালে ১ হাজার ৫৫০ লিটার ডিজেল ও একটি ট্রলারসহ ৩ চোরাকারবারীকে আটক করে অভিযানাকারীরা।

আটককৃতরা হলো- মোংলার কানাইনগর এলাকার ফারুক খানের ছেলে হাবিব খান (৪৫), আব্দুর রউফ হাওলাদারের ছেলে আবুল শেখ (৪৮) ও নুর মোহাম্মদের ছেলে সুমন (১৮)। জব্দকৃত মালমালসহ আটককৃতদের মঙ্গলবার দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর হস্তান্তরকৃত চোরাকাবারীদেরকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial