নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্বরূপকাঠীতে মানববন্ধন
অব্যাহত ধর্ষন, নারীর প্রতি সহিংসতাসহ সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি সাংগঠনিক জেলা শাখা।
মঙ্গলবার সকালে নেছারাবাদ উপজেলা পরিষদ সড়কে স্বরূপকাঠি পৌরসভা বাসষ্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, নারী নেত্রী মীরা চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, দেশে পরপর কয়েকটি নারকীয় ধর্ষনের ঘটনা ঘটে চলছে। যা আইয়ামে জাহিলিয়াত যুগকেও হার মানায়। তারা বলেন, শুধু ধর্ষনই নয় দেশে ক্রমেই নারীর প্রতি নানা অনাচার বাড়ছে যে পরিস্থিতি নারীর স্বাধীন চলাফেরাকে বাঁধাগ্রস্থ করছে। যা নারীর জন্য হুমকি স্বরূপ।
তাই দ্রুত এসব নর পশুর বিরুদ্ধে রুখে দাড়াতে সকলকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানানো হয়।
Please follow and like us:
« মোড়েলগঞ্জে ডাকাতির প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম ॥ এলাকাবাসীর মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) গণধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন »
