প্রধান সূচি

পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে মানববন্ধন

পিরোজপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের অনৈতিক বিজ্ঞপ্তিসহ জাতীয়করণ থেকে বাদপড়া বিদ্যালয়গুলো দ্রুত জাতীয়করণের ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ
রবিবার শহরের সিও অফিস সড়কে মুজিব চত্ত্বরে সকালে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বরিশাল বিভাগীয় সভাপতি শাহানাজ পারভীন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি গৌরঙ্গ লাল মজুমদার, সাধারণ সম্পাদক মো. আল আমিন সিকদারসহ সমিতির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। তার ঘোষণা অনুযায়ী বিদ্যালয়গুলো শর্ত পূরণ করলেও জাতীয়করণ করা হয়নি এ ধরনের বিদ্যালয় আছে ৪ হাজার ১৫৯টি। এগুলোতে শিক্ষক আছেন ১৬ হাজার ৩৩৬ জন। এসব বিদ্যালয়ের শিক্ষকরা করোনাকালীন সময়ে বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন। তাই বক্তারা অভিলম্বে জাতীয়করণ থেকে বাদপড়া বিদ্যালয়গুলো দ্রুত জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান।
পরে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যেমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করনে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial