প্রধান সূচি

পিরোজপুরে ৫ বছরের শিশু উদ্ধার

পিরোজপুরে মিজান নামে ৫ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পিরোজপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বাইপাস সড়কের সার্জিকেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনিস্টিক সেন্টারের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটি প্রায় উলঙ্গ ছিল। শিশুটি শুধু তার নাম মিজান বলে জানিয়েছে। তবে তার মা-বাবার নাম এবং তার বাড়ি কোথায় তা বলতে পারে নি বলে।
পিরোজপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার জাকির হোসেন হাওলাদার জানান, শিশুটিকে উদ্ধারের পরে তার উদ্যোগে শিশুটির জন্য জামা-প্যান্ট ক্রয় করে দেয়া হয়েছে। শিশুটির কোর অভিভাবক না পাওয়ার কারণে বর্তমানে শিশুটি পিরোজপুর সদর থানার তত্বাবধানে রয়েছে। শুক্রবার পিরোজপুর সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শিশুটিকে বরিশালের আগৈলঝাড়া ছোটমনি নিবাসে প্রেরণ করা হবে। পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, উদ্ধারকৃত শিশুটি পিরোজপুর থানা পুলিশের হেফাজতে আছে। শুক্রবার তাকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বরিশালের আগৈলঝাড়া শিশু নিবাসে প্রেরণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial