Friday, September 18th, 2020
কাউখালীতে জেপি’র সভাপতি মাহাবুবের রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ
পিরোজপুরের কাউখালীর জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি মাহাবুবুর রহমান খানের রোগমুক্তি কামনা করে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জেপি’র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা জেপির সাধারন সম্পাদক শাহ আলম নসু, সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, অধ্যক্ষবিস্তারিত পড়ুন
দূর্গাপুজায় তিনদিন ছুটির দাবীতে বাগেরহাটে মানববন্ধন
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজায় তিন দিন ছুটির দাবীতে বাগেরহাটে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে হিন্দু মহাজোট ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ডাকে সারাদেশে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা। এই উৎসবকে ঘিরে চলে ব্যাপক আয়োজন। এসময় বিভিন্ন সরকারী বেসকারী চাকুরীজীবীরা একিদেনর ছুটি নিয়ে পরিবার পরিজনসহ আত্মীয়স্বজনের সাথে সময় কাটাতে পারেন না। তাই দূর্গাপুজায় তিন দিন ছুটি দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানাই। তাই আমরা এই মানববন্ধন কর্মসূচি পালনবিস্তারিত পড়ুন
উপবৃত্তির ফরম পূরণে ইন্দুরকানীতে অধ্যক্ষের বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ
করোনায়ও থেমে নেই টাকা নেয়া। ইন্দুরকানী সরকারী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে উপবৃত্তির ফরম পূরণে টাকা নেয়ার অভিযোগ। উপজেলার একমাত্র নব জাতীয়করণকৃত ইন্দুরকানী সরকারী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শিকদার কোন ব্যাক্তিকে তোয়াক্কা না করে শুক্রবার ছুটির দিন দ্বাদশ শ্রেনীর উপবৃত্তির জন্য নির্বাচিত ১১৬ জন শিক্ষার্থীদের ডেকে একশত টাকা করে নিয়ে ফরম পূরণ করেছে। জানা যায়, উপবৃত্তির ফরমপূরণে কোন টাকা নেয়ার নিয়ম নেই কিন্তু অধ্যক্ষ নিজের পকেটস্ত করার জন্য অফিসের কাউকে দায়িত্ব না দিয়ে নিজেই তিন জন কর্মচারী নিয়ে টাকা নিয়ে ফরম পূরণ করেছে। উপবৃত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা অনেকেই নাম না জানার শর্তে জানান, এরবিস্তারিত পড়ুন
বাহাউদ্দিন নাসিমের রোগ মুক্তি কামনায় পিরোজপুরে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দর আশুরোগ মুক্তি কামনা করে শুক্রবার জুম্মাবাদ পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ হাজার হাজার মুসল্লি অংশ নেয়। কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মোনাজতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আকতারুজ্জামান ফুলু, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গির হোসেন নান্না পোদ্দার, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, যুুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সিকদার,বিস্তারিত পড়ুন
মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনাকে আলোকবর্তিকা ধরে এগিয়ে যেতে হবে … মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনাকে আলোকবর্তিকা ধরে নিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। কন্টকাকীর্ণ পথে শেখ হাসিনাই আমাদের পাথেয়। শেখ হাসিনা ফিরে না আসলে ইতিহাসের স্বপ্ন ভঙ্গ হতো। ইতিহাসের ক্রমবিবর্তনের আকাঙ্খার প্রতিভূ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জাতির জনকে পরিণত হয়েছিলেন, বঙ্গবন্ধুতে পরিণত হয়েছিলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতিতে পরিণত হয়েছিলেন। ৭৫’ এর পর ৮১’ তে শেখ হাসিনা ফিরে না আসলে ত্রিশ লক্ষ শহিদের আকাঙ্খা ধ্বংস হতো, সুখী-সমৃদ্ধ বাংলাদেশের সাজানো নৈবেদ্য বাস্তবায়ন হতো না।” শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিকবিস্তারিত পড়ুন
জগন্নাথ হল পুকুরে ও ঢাকেশ্বরী মন্দির পুকুরে মাছের পোনা অবমুক্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পুকুরে ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ‘অভ্যন্তরীণ জলাভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তি কার্যক্রম ২০২০’ এর অংশ হিসেবে এ পুকুর দুটিতে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। জগন্নাথ হল পুকুরে পোনা অবমুক্তকরণের সময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহাসহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুকুরে পোনা অবমুক্তকরণের সময় সরকারের সাবেক সচিব ও মহানগর পূজাবিস্তারিত পড়ুন
পুঁজোয় তিন দিনের ছুটি চেয়ে পিরোজপুরে হিন্দু মহাজোটের মানববন্ধন
‘ঈদের ছুটি ৩দিন হলে পুঁজোয় কেন নয়’ এই প্রশ্ন রেখে আসন্ন দূর্গা পুঁজায় ৩ দিনের ছুটির দাবী জানিয়ে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পিরোজপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মাননীয় প্রধাণমন্ত্রীর ঘোষণা ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ বাংলাদেশ একটি অ-সাম্প্রদায়িক দেশ। এখানে হিন্দু মুসলমান সবাই একত্রে বসবাস করে। তারা বলেন, হিন্দু ধর্মলম্বীদের সব চেয়ে বড় উৎসব দূর্গা পুঁজা। সরকার প্রতি ঈদে ৩/৪ দিন ছুটি দেন, এতে করে ঢাকা-চট্টগ্রাম সহ দুর-দুরান্ত থেকে সবাই নিজ বাড়িতে এসে পরিবারেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ৫ বছরের শিশু উদ্ধার
পিরোজপুরে মিজান নামে ৫ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পিরোজপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বাইপাস সড়কের সার্জিকেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনিস্টিক সেন্টারের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটি প্রায় উলঙ্গ ছিল। শিশুটি শুধু তার নাম মিজান বলে জানিয়েছে। তবে তার মা-বাবার নাম এবং তার বাড়ি কোথায় তা বলতে পারে নি বলে। পিরোজপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার জাকির হোসেন হাওলাদার জানান, শিশুটিকে উদ্ধারের পরে তার উদ্যোগে শিশুটির জন্য জামা-প্যান্ট ক্রয় করে দেয়া হয়েছে। শিশুটির কোর অভিভাবক না পাওয়ার কারণে বর্তমানে শিশুটি পিরোজপুর সদরবিস্তারিত পড়ুন
