খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু করোনা আক্রান্ত
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৪ সেপ্টেম্বর শুক্রবার খুলনা মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। খুলনা মহানগরীর টুটপাড়া ফরিদ মোল্যার মোড়স্থ বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
করোনা আক্রন্তের বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, তেমন কোন উপসর্গ নেই, মহান আল্লাহ্’র ইচ্ছায় সুস্থ্য আছি। আমি মাঠের মানুষ, সারাক্ষণ মানুষের মধ্যেই থাকতে হয়। এর আগেও দু’বার নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছিল। শুক্রবার তৃতীয়বারের পরীক্ষায় পজেটিভ এসেছে। এখনো কোন উপসর্গ নেই। তিনি খুলনাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Please follow and like us:
« পাইকগাছায় মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ’র মতবিনিময় (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সুন্দরবনে পিলপিলের ৪৪টি ডিমের মধ্যে মাত্র ৪টি বাচ্চা ফুঁটেছে »
