Saturday, September 5th, 2020
আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করার প্রতিবাদে ভান্ডারিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
স্বাধীনতা বিরোধী ও জামাত শিবিরের নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করার প্রতিবাদে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শনিবার বিকেলে ছাত্রলীগ-যুবলীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী ষড়যন্ত্রকারী ও বঙ্গবন্ধুর পালাতক আসামীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে ভান্ডারিয়া বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় এসে শেষ হয়। পরে এখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বিভিন্ন স্থানেবিস্তারিত পড়ুন
স্বেচ্ছসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু‘র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
আওয়ামী স্বেচ্ছসেবক লীগের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক একে এম আফজালুর রহমান বাবু ও তারা স্ত্রী’র করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তাদের রোগমুক্তি কামনায় শনিবার আছরবাদ পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা হাসপাতাল জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, আমরা ক’জন মুজিব সেনা পরিচালনা পরিষদের জেলা শাখার সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রাসেল পারভেজ, আমরা ক’জন মুজিব সেনা পরিচালনা পরিষদের পৌর শাখার আহবায়ক ও স্বেচ্ছাসেবক লীগের পৌর যুগ্ন আহবায়ক শেখ হাসান মামুনসহবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় পরিবহন চালক ও সহযোগীদের প্রশিক্ষণ কর্মশালা
ভান্ডারিয়ায় সড়ক পরিবহন সেক্টরে শৃংখলা রক্ষা, সড়ক দূর্ঘটনা প্রতিরোধ, যাত্রী সেবার মান উন্নয়ন এর লক্ষ্যে পরিবহন চালক এবং সহযোগীদের (হেলপার) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় ভান্ডরিয়া বাস মালিক সমিতির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া থানার সার্জন মো. রেজাউল ইসলাম এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। তিনি জানান, সড়ক, মহাসড়কে যাতায়াতকারী গাড়ীর চালক, সহযোগীদের এই কর্মসূচির আওতায় প্রশিক্ষিত করা হবে। কর্মসূচির প্রথম পর্বে প্রত্যেকটি গাড়ী থেকে একজন করে মোট ৮০ জনকে টার্গেট করে প্রশিক্ষণ কার্যক্রম করা হয়েছে। দুই পর্বে ভাগ করে কর্মশালা পরিচালিত হবে। যে সকল চালক ও সহযোগীবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে সন্ধ্যা নদীর ভাঙ্গন রোধে মানববন্ধন
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিমপাড়ের উত্তর কৌরিখাড়া গ্রামের বসত বাড়ি, বাস্তভিটা রক্ষার্থে নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসি। শনিবার উত্তর কৌরিখাড়া প্লাসঘাট এলাকায় ভাঙ্গন কবলিত সন্ধ্যা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলাকালীন মানববন্ধনে ক্ষতিগ্রস্থ মানুষজনসহ নানা শ্রেণি পেশার লোক এতে অংশ নেন। এসময় স্থানীয় সাংবাদিকসহ জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত ২০১৯ সালের এপ্রিল মাসে নদী ভাঙ্গন রক্ষার্থে সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) মো. জাহিদ ফারুক নেছারাবাদের সন্ধ্যা নদী পরিদর্শনে এসেছিলেন। সে সময়ে তিনি বলেছিলেন, উপজেলার সন্ধ্যা নদী বিশাল এক নদী।বিস্তারিত পড়ুন
সুন্দরবনে পিলপিলের ৪৪টি ডিমের মধ্যে মাত্র ৪টি বাচ্চা ফুঁটেছে
সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণি প্রজনণ কেন্দ্রে লবণ পানির প্রজাতির কুমির পিলপিলের দেয়া ৪৪টি ডিমের মধ্য থেকে এবার মাত্র ৪টি বাচ্চা ফুটেছে। অতি বৃষ্টি ও ইনিকিউবেটরের ক্রুটির কারণে আশানুরুপ বাচ্চা ফোটেনি বলে জানিয়েছেন করমজল পর্যটন ও বন্যপ্রাণি প্রজনণ কেন্দ্রের ইনচার্জ মো. আজাদ কবির। তিনি জানান, গত ১২ জন প্রজনণ কেন্দ্রের পুকুর পাড়ের বাসায় ৪৪টি ডিম দেয় কুমির পিলপিল। এরপর কুমিরটির নিজ বাসায় ২১টি ডিম রেখে বাকীগুলোর মধ্যে ১২টি কেন্দ্রের নতুন ইনকিউবেটর আর ১১টি পুরাতন ইনকিউবেটরে বাচ্চা ফুটানোর জন্য সংরক্ষণ করা হয়। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর শনিবার সকালে কেন্দ্রের নতুন ইনকিউবেটরে রাখাবিস্তারিত পড়ুন
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু করোনা আক্রান্ত
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৪ সেপ্টেম্বর শুক্রবার খুলনা মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। খুলনা মহানগরীর টুটপাড়া ফরিদ মোল্যার মোড়স্থ বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন তিনি। করোনা আক্রন্তের বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, তেমন কোন উপসর্গ নেই, মহান আল্লাহ্’র ইচ্ছায় সুস্থ্য আছি। আমি মাঠের মানুষ, সারাক্ষণ মানুষের মধ্যেই থাকতে হয়। এর আগেও দু’বার নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছিল। শুক্রবার তৃতীয়বারের পরীক্ষায় পজেটিভ এসেছে। এখনো কোন উপসর্গ নেই। তিনি খুলনাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
পাইকগাছায় মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ’র মতবিনিময়
পাইকগাছায় মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষের সাথে মতবিনিময় সভা হয়েছে। এ সময় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই নিয়ে প্রশ্নবিদ্ধ, অসুস্থদের ভাতাসহ বিভিন্ন দাবী উত্থাপনের প্রেক্ষিতে সচিব বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের যে কোন সমস্যা গুরুত্বের সাথে নিয়ে আইন কানুনের মধ্য থেকে সমাধান করা হবে। শনিবার দুপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কেন্দ্র উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ, পাইকগাছা কমান্ডের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আবুল কালামবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আন্তর্জাতিক শকুন দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় পাইকগাছার শকুন সুরক্ষায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে নতুন বাজারে সংগঠনের কার্যালয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। বক্তব্য রাখেন, কবি মাধুরী রাণী সাধু, নারায়ন চন্দ্র ঘোষ, গোবিন্দ লাল রায়, আশিস রায় চৌধুরী মিন্টু, রোজি সিদ্দিকী, জামাল হোসেন, অভিজিৎ রায় প্রমুখ। সভায় বক্তারা বলেন, শকুন আমাদের অতি পরিচিত পাখি। এক সময় বাংলাদেশের গ্রামগঞ্জে গরু, মহিষসহ গবাদি পশুর মৃতদেহ যেখানে ফেলা হতো সেখানে দলে দলে শকুন হাজির হতো। মৃত প্রাণি বা পঁচাগলাবিস্তারিত পড়ুন
কাউখালী ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন
পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. খালেদা খাতুন রেখার সরকারি বাসভবন ‘‘সন্ধ্যা নীল’ এর সামনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় আনসার সদস্য মোতায়েন করা হয়। কাউখালী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা কনিকা রাণী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউএনও’র পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে একজন পিসি ও অপর তিনজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
পাইকগাছায় ৬ জুয়াড়ি আটক
পাইকগাছা থানা পুলিশ ৬ জুয়াড়ীকে আটক করেছে। শুক্রবার রাত ৯টায় উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটি গ্রামের আব্দুর সাত্তারের দোকানের বারান্দার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, সোনাতনকাটির আকবার মোড়ল (৬০), একরাম হোসেন (৫০), ইমরান পারভেজ (৩২), সোহেল (৩৫), মীর শরিফুল ইসলাম (৪০) ও মীর বাবু (৪৩)। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা হয়েছে বলে ওসি এজাজ শফী জানান।
