স্বেচ্ছসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু‘র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
আওয়ামী স্বেচ্ছসেবক লীগের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক একে এম আফজালুর রহমান বাবু ও তারা স্ত্রী’র করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তাদের রোগমুক্তি কামনায় শনিবার আছরবাদ পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা হাসপাতাল জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, আমরা ক’জন মুজিব সেনা পরিচালনা পরিষদের জেলা শাখার সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রাসেল পারভেজ, আমরা ক’জন মুজিব সেনা পরিচালনা পরিষদের পৌর শাখার আহবায়ক ও স্বেচ্ছাসেবক লীগের পৌর যুগ্ন আহবায়ক শেখ হাসান মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় পরিবহন চালক ও সহযোগীদের প্রশিক্ষণ কর্মশালা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করার প্রতিবাদে ভান্ডারিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা »
