প্রধান সূচি

পিরোজপুরে কারিগরি মাদ্রাসা ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের অনুদান বিতরণ

করোনা পরিস্থিতির কারণে পিরোজপুর জেলায় কর্মরত নন এমপিও কারিগরি মাদ্রাসা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অনুদান দেয়া হয়।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial