মঠবাড়িয়ায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুর মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আল আমিন হাওলাদার (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ আমরাগাছিয়া শাপলা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী আল-আমিনকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত আলামিন উপজেলার সাপলেজা ইউনিয়নের কঢ়ুবাড়িয়া গ্রামের মৃত হাসান হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার এসআই মানিক জানান, দক্ষিণ আমরাগাছিয়া শাপলেজা বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ী আলামিন মাদক বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আল আমিনসহ কয়েকজন মাদক ক্রেতা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে মাদক ব্যবসায়ী আল-আমিনকে আটক করে। আটককৃত আলামিনের কাছ থেকে ১ কেজি গাজা উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান জানান, আটককৃত মাদক ব্যবসায়ী আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।
