প্রধান সূচি

Thursday, August 27th, 2020

 

আন্তর্জাতিক মানের প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ গবেষণাগার উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সাভারে আন্তর্জাতিক মানের প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ গবেষণাগার উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। আজ বৃহস্পতিবার সাভারে গবেষণাগারের কনফারেন্স হলে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ গবেষণাগার উদ্বোধন করেন মন্ত্রী। মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেনবিস্তারিত পড়ুন


জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এ বছর অনুষ্ঠিত হবে না। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি এ দুটি পাবলিক পরীক্ষা না নেওয়ার বিষয়ে অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছিল। ওই প্রস্তাবনা প্রধানমন্ত্রীর অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয়ে এসে পৌঁছালে মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আনুষ্ঠানিক পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে অনলাইন বৈঠকে করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুর মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আল আমিন হাওলাদার (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ আমরাগাছিয়া শাপলা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী আল-আমিনকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত আলামিন উপজেলার সাপলেজা ইউনিয়নের কঢ়ুবাড়িয়া গ্রামের মৃত হাসান হাওলাদারের ছেলে। মঠবাড়িয়া থানার এসআই মানিক জানান, দক্ষিণ আমরাগাছিয়া শাপলেজা বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ী আলামিন মাদক বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আল আমিনসহ কয়েকজন মাদক ক্রেতা দৌড়ে পালানোর চেষ্টাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কারিগরি মাদ্রাসা ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের অনুদান বিতরণ

করোনা পরিস্থিতির কারণে পিরোজপুর জেলায় কর্মরত নন এমপিও কারিগরি মাদ্রাসা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অনুদান দেয়া হয়। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা শিক্ষাবিস্তারিত পড়ুন


কাউখালীতে মাদকসহ মাদক মামলার আসামী দুই আসামী আটক

পিরোজপুরের কাউখালীতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহষ্পতিবার সকাল সোয়া ১১টার দিকে শিয়ালকাঠী চৌরাস্তা থেকে এই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির এস আই দেলোয়ার হোসাইন জসিম। আটককৃত মো. তোফাজ্জল হোসেন (৫০) শিয়ালকাঠী গ্রামের মৃত. হাবিবুর রহমানের ছেলে এবং ইউনুচ ওরফে ইমরুচ (৩২) শিয়ালকাঠী গ্রামের রুহুল আমিনের ছেলে। জেলা গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা বিভাগের এস আই দেলোয়ার হোসাইন জসিম, এ এস আই ওলিউল্লাহ, কন্সষ্টেবল মোস্তাফিজ, মনির, দেলোয়ার ও বাপ্পী কাউখালী থানাধীন শিয়ালকাঠী চৌরাস্তায় অভিযান চালিয়ে গাঁজাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial