প্রধান সূচি

স্বরূপকাঠিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিটি গঠন

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীদের শারীরিক, যৌন, মানষিক নির্যাতন, বৈষম্য থেকে রক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সংগঠনের কার্যকর ভূমিকা পালনে উপজেলা পর্যায়ে প্লাটফর্ম গঠনের লক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বেসরকারি সংস্থা রূপান্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ^াস।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূসরাৎ জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, নারী নেত্রী মীরা রানী চৌধুরী, রূপান্তরের পিরোজপুর প্রকল্প কর্মকর্তা মো. শফিকুল আজম, সাংবাদিক হযরত আলী হিরু, সাংবাদিক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, নারী নেত্রী ক্ষনা আইচ সরকার, নিলুফা ইয়াসমিন, পৌর কাউন্সিলর বিউটি বেগম, ইউপি সদস্য সুজাতা মজুমদার প্রমুখ।

সভাশেষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহানকে আহবায়ক ও সাংবাদিক হযরত আলী হিরুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি উপজেলা কমিটি গঠন করা হয়। এসময় সাংবাদিক, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial