প্রধান সূচি

Wednesday, August 19th, 2020

 

স্বচ্ছতা, আন্তরিকতা ও একাগ্রতার সাথে প্রকল্প বাস্তবায়ন করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

স্বচ্ছতা, আন্তরিকতা ও একাগ্রতার সাথে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। আজ বুধবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে অনুষ্ঠিত ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বর্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পসমূহের জুন ২০২০ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রকল্প পরিচালকসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের মন্ত্রী এ বিষয়ে তাগিদ দেন। মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবদুল জব্বার শিকদারসহ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালকগণ সভায় উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে পর্যটন বিষয়ে ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত

পর্যটন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ এবং বাংলাদেশে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণ বিষয়ে পিরোজপুরে জেলা পর্যায়ের ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ। তারা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক ছিলেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাংবাদিক মাহামুদ হোসেন, পিরোজপুর সদর উপজেরা নির্বাহী বর্মকর্তা বশিরবিস্তারিত পড়ুন


স্কুল খোলার পরিকল্পনা প্রস্তুত ॥ শিগগিরই নির্দেশনা

করোনার কারণে ১৭ মার্চ থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বন্ধ রয়েছে সারাদেশের ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও। কবে এসব প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়। তবে যখনই খুলে দেওয়া হোক না কেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর বেঁধে দেওয়া শর্তাবলি প্রতিপালন করে বিদ্যালয় খুলে দেওয়ার জন্য একটি পরিকল্পনা (স্কুল রি-ওপেনিং প্ল্যান) তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিকল্পনা অনুযায়ী, করোনার আগের মতো আর প্রতিদিন প্রতিটি বিষয়ের ক্লাস নেওয়া হবে না। রুটিন সংকুচিত করা হবে। স্কুলে ঢুকেই সব শিশুকে হাত ধুতে হবে। স্কুল মাঠে খেলাধুলা সীমিত করা হবে।বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতার কব্জি কেটে বিচ্ছিন্ন করলো প্রতিপক্ষরা ॥ প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল ফোন চুরি ও পূর্বশত্রুতার জের ধরে শুভ শীল (২০) নামে এক ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে শহরের হাসপাতাল সড়কের ব্রীজ সংলগ্ন এলাকায় ওই ছাত্রলীগ নেতা এ নৃশংস হামলার শিকার হন। তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ঘটনাস্থলে সড়কে পড়ে থাকা ওই যুবকের ডান হাতের বিচ্ছিন্ন কব্জি উদ্ধার করেছে। এ নৃশংস হামলার শিকারবিস্তারিত পড়ুন


বাগেরহাটে করোনায় বৃদ্ধের মৃত্যু

বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে শেখ মোহাম্মাদ আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রন্ত হয়ে মোট ১৮ জনের মৃত্যু হল। মৃত মোহাম্মাদ আলী বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ১৮ আগস্ট রাতে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিকে, বুধবার পাওয়া করোনা পরীক্ষা রিপোর্টে বাগেরহাটে নতুন আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা ৮০২। তবে এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৬২০ জন। আক্রান্তদের মধ্যেবিস্তারিত পড়ুন


নাজিরপুরে মোজাফ্ফর হত্যাকারী গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

পিরোজপুরের নাজিরপুরে ব্যবসায়ী মোজাফ্ফর শেখ (৫০) নিখোঁজের পরে ভাসমান মরদেহ উদ্ধারের ৮দিন পেরিয়ে গেলেও পুুলিশ কাউকে আটক করতে পারেনি। এমনকি পাওয়া যায়নি ঘটনা প্রকৃত রহস্য। এদিকে, ব্যবসায়ী মোজাফ্ফর শেখ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ ফাঁসির দাবীতে বুধবার দুপুরে স্থানীয় গোলারহাট বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ মানববন্ধনে এলাকার প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেছেন। এছাড়া থানা পুলিশের পাশাপাশি আলোচিত এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ ঘটনায় জড়িতদের গ্রেফতারে সোমবার থেকে মাঠে নেমেছে পিবিআই পিরোজপুরের পুলিশ পরির্দশক মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম। জানা যায়, গত ১২ আগস্ট থেকে মোজাফ্ফর নিখোঁজ হয়।বিস্তারিত পড়ুন


কাউখালীতে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী খানার পুলিশের একটি টিম। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সালের বিভিন্ন ধারায় কাউখালীর  ইত্যাদি কসমেটিক্সকে ২ হাজার ৫শ’ টাকা,বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিটি গঠন

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীদের শারীরিক, যৌন, মানষিক নির্যাতন, বৈষম্য থেকে রক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সংগঠনের কার্যকর ভূমিকা পালনে উপজেলা পর্যায়ে প্লাটফর্ম গঠনের লক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে কমিটি গঠন করা হয়েছে। বুধবার বেসরকারি সংস্থা রূপান্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ^াস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূসরাৎ জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, নারী নেত্রী মীরা রানী চৌধুরী, রূপান্তরের পিরোজপুর প্রকল্প কর্মকর্তা মো. শফিকুল আজম, সাংবাদিকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial