পিরোজপুরে পর্যটন বিষয়ে ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত
পর্যটন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ এবং বাংলাদেশে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণ বিষয়ে পিরোজপুরে জেলা পর্যায়ের ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ। তারা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক ছিলেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাংবাদিক মাহামুদ হোসেন, পিরোজপুর সদর উপজেরা নির্বাহী বর্মকর্তা বশির আহম্মেদ, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান এবং কমিউনিটি বেসড ট্যুরিজম এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন হেলাল।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং পিরোজপুর জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সরকারী-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীবৃন্দ অংশ গ্রহণ করেন।
