কাউখালীতে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী খানার পুলিশের একটি টিম।
অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সালের বিভিন্ন ধারায় কাউখালীর ইত্যাদি কসমেটিক্সকে ২ হাজার ৫শ’ টাকা, চিরাপাড়ায় ঝুঁকিপূর্নভাবে গ্যাস ও পেট্রোল বিক্রি করার অপরাধে শামীম পেট্রোলের দোকানকে ২ হাজার ৫শ’ টাকা, শিয়ালকাঠী চৌরাস্তায় সোহেল স্টোরকে ১ হাজার ৫শ’ টাকা, জায়েদ স্টোরকে ২ হাজার টাকা, তালুকদার হাটে ইয়াসিন স্টোরকে ২ হাজার ৫শ’ টাকা, অজিৎ সাহাকে ২শ’ টাকা, মনির স্টোরকে ৩ হাজার টাকা, সুলতান স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
