বাগেরহাটে করোনায় বৃদ্ধের মৃত্যু
বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে শেখ মোহাম্মাদ আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রন্ত হয়ে মোট ১৮ জনের মৃত্যু হল।
মৃত মোহাম্মাদ আলী বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ১৮ আগস্ট রাতে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এদিকে, বুধবার পাওয়া করোনা পরীক্ষা রিপোর্টে বাগেরহাটে নতুন আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা ৮০২। তবে এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৬২০ জন।
আক্রান্তদের মধ্যে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক ও ব্যবসায়ী রয়েছেন।
বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সুব্রত দাস বলেন, মঙ্গলবার রাতে করোনা আক্রান্ত এক রোগী সদর হাসপাতালে ভর্তি হন। বুধবার তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। জেলায় মোট ৮০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৮ জন।
