পাইকগাছায় ভ্যান চাপায় শিশু নিহত
পাইকগাছার নতুন বাজারে মেইন সড়কে ব্যাটারী চালিত ভ্যানের চাপায় রানী (৮) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নতুন বাজারের মিনা জুয়লার্সের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় একটি ব্যাটারী চালিত ভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। আহত শিশুকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত শিশু রানী গদাইপুর গ্রামের রনি সরদারের মেয়ে ও তকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
Please follow and like us:
« শুভ জন্মাষ্টমী আজ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মায়ের চিকিৎসায় দিনমজুর রফিকুল ইসলামের আকুতি »
