প্রধান সূচি

Tuesday, August 11th, 2020

 

 পিরোজপুরে করোনা রোগী ৭৯৯ : মাস্ক না পরায় জরিমানা আদায়

পিরোজপুর জেলায় নতুন করে আরও ১৮ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা হলো ৭৯৯। এদিকে, পিরোজপুরে মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি মেনে না চলায় ভ্রাম্যমান আদালত ৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ২২টি মামলা করেছে। পিরোজপুর জেলা শহরে আজ মঙ্গলবার দিনব্যাপী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। করোনা পরিস্থিতিতে মাস্ক পরা নিশ্চিত করতে জেলার সর্বত্র ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানা গেছে।


সুন্দরবনে অবৈধ প্রবেশের অপরাধে ৯ জেলে আটক

পাস পারমিট ছাড়া সুন্দরবনে প্রবেশ করে মাছ আহরণের অপরাধে ৯ জেলেকে আটক করেছে বন বিভাগ। আটককৃত জেলেদের মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাট আদালতে প্ররণ করা হয়েছে। এর আগে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বেতমোড় খালের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অপরাধে তাদেরকে আটক করে বন বিভাগ। এসময় আটককৃতদের কাছ থেকে দুটি নৌকা, ৮টি সান্দি জাল, সোলারসহ মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করে বন বিভাগের সদস্যরা। আটককৃতরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের শহিদুল ইসলাম তালুকদার (৩০), হাসান মীর (২৮), সাদ্দাম হাওলাদার (২৭), রাসেল মাতব্বর (২৫), রাজু আকন (২৫), রাজু মীরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় অবৈধভাবে টোল আদায়ের অভিযোগ

হাইকোর্ট এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা ও নিয়মনীতি উপেক্ষা করে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের বিভিন্ন স্থানে টোল আদালয়ের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভা থেকে ইজারা নিয়ে পোনা সেতু সংলগ্ন ওভার ব্রীজের নিজে এবং উপরে, বাসস্ট্যান্ড, টিএন্ডটি অফিসের সামনে, ভুবনেস্বর ব্রীজের উত্তর পাড়, রিজার্ভ পুকুর পাড়, ভান্ডারিয়া হাইওয়েসহ মোট ৮টি স্পটে এসব টোল উত্তোলন করা হচ্ছে। বাস ট্রাকা ছাড়াও রেজিষ্ট্রেশন ও ফিটনেস বিহীন শত শত ট্রলার টেম্পো, নছিমন, করিমন, মোটর সাইকেল, ব্যাটারি চালিত রিক্সাসহ অবৈধ যানবাহন পৌরসভার টোল দিয়েই রাতারাতি বৈধ হয়ে যাচ্ছে। এসববিস্তারিত পড়ুন


নাজিরপুরে চাঁদার দাবীতে সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি ভোগ দখলে বাঁধা

পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা তার সম্পত্তি দখল পেতে বছরের পর বছর স্থানীয় মাতুব্বরসহ জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে এখন দিশেহারা। চাঁদার দাবীতে তাকে ওই সম্পতি ভোগ দখলে বাঁধা দেয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী ওই সাবেক সেনা কর্মকর্তার। এ ঘটনায় স্থানীয় মাতুব্বরসহ জনপ্রতিনিধিদের ভুমিকাও রহস্যজনক বলে দাবী করছেন তিনি। ওই সেনা কর্মকর্তার নাম মো. মাহফুজুর রহমান। তিনি উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। আজ মঙ্গলবার দুপুরে নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওই সেনা কর্মকর্তা। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, চাকুরী জীবনের শেষ সম্বল পেনশনেরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের পথে অবরোধ সৃষ্টি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নে ১৬৪নং দক্ষিণ পূর্ব পশারিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের পথে বেড়া দিয়ে ও নালা কেটে অবরোধ সৃষ্টির অভিযোগ ওঠেছে ধাওয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালাম ও তার সহয়োগীদের বিরুদ্ধে। এ বিষয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সীমা রানী গোলদার ভানডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তিনি বিষয়টি লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন। শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন খলিফা বিদ্যালয়ের সাইনবোর্ড ভেঙ্গে ফেলা এবং আলমিরা ভেঙ্গে বিদ্যালয়ের গুরুত্বপুর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার বিষয়টিও নির্বাহী অফিসারকে জানান। বিষয়টি লিখিতভাবে ভান্ডারিয়া থানাবিস্তারিত পড়ুন


কচুয়ায় শিক্ষা উপকরণ বিতরণ

কচুয়ায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপি’র উদ্যোগে নিবন্ধিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপি কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এসময়ে কচুয়া উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জণ সাহা, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপির ম্যানেজার তপন কুমার মন্ডলসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উপজেলার ৫টি ইউনিয়নের ১ হাজার নিবন্ধিত শিশুদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


মায়ের চিকিৎসায় দিনমজুর রফিকুল ইসলামের আকুতি

মাকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চান দিনমজুর মো. রফিকুল ইসলাম। ২৭ বছর আগে ৪টি সন্তান নিয়ে বিধবা হওয়া আম্বিয়া বেগম (৬৫) গত ৩ মাস ধরে চিকিৎসার জন্য ঘুরেছেন। ইতিমধ্যে তার দুইটি সন্তানের মৃত্যু হয়েছে। এখন মেয়ে এক ছেলে রয়েছে। একমাত্র ছেলে মো. রফিকুল ইসলাম মায়ের চিকিৎসা ধারদেনা করে চালালেও এখন আর পারছেন না। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক সার্জন ডা. বিপ্লব বিশ^াসের তত্বাবধানে চিকিৎসা চলছে। তার গলার টিউমার অপারেশনের জন্য প্রায় একলক্ষ টাকা প্রয়োজন। কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামের মৃত আ. মান্নান শেখের ছেলে দরিদ্র দিনমজুর মো. রফিকুল ইসলামবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ভ্যান চাপায় শিশু নিহত

পাইকগাছার নতুন বাজারে মেইন সড়কে ব্যাটারী চালিত ভ্যানের চাপায় রানী (৮) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নতুন বাজারের মিনা জুয়লার্সের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় একটি ব্যাটারী চালিত ভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। আহত শিশুকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত শিশু রানী গদাইপুর গ্রামের রনি সরদারের মেয়ে ও তকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।


শুভ জন্মাষ্টমী আজ

আজ শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। করোনার কারণে এ বছর জন্মাষ্টমী সারাদেশে সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে। থাকছে না জন্মাষ্টমীর শোভাযাত্রা, মিছিল ও সমাবেশ। তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে কৃষ্ণপূজাসহ অন্যবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial