স্বরূপকাঠীতে দুই জুয়ারির কারাদন্ড
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় জুয়া খেলার অপরাধে নিহার বেপারী(৪৮) এবং উত্তম মজুমদার(৩৮) নামে দু’জনকে ১০ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোশারফ হোসেন এ দন্ড প্রদান করেন।
জানাগেছে, শনিবার দুপুরে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বিশাল গ্রামে বসে নিহার বেপারী তার সাঙ্গপাঙ্গদের নিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদে পুলিশ খবর পেয়ে নিহার বেপারী এবং উত্তম মজুমদারকে গ্রেফতার করেন। এসময় নিহারের সাথে থাকা সাঙ্গপাঙ্গ জুয়ারিরা পালিয়ে যায়। পরে পুলিশ গ্রেফতারকৃত নিহার এবং উত্তমকে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। আদালত দু’জনকে ১০ দিন করে কারাদন্ড প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহার বেপারী এলাকার একজন চিহ্নিত পেশাদার জুয়ারি।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের নগদ অর্থ বিতরণ »
