Saturday, August 8th, 2020
মঠবাড়িয়ায় ট্রিপল মার্ডারের মুলহোতাসহ গ্রেফতার-২
মঠবাড়িয়ার আলোচিত ট্রিপল মার্ডার এর সাথে জড়িত অভিযোগে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ হত্যাকান্ডের প্রধান নায়ক মো. অলী বিশ্বাস (৩৮) ও মো. রাকিব বেপারী (২০) নামে তার এক সহযোগীকে গ্রেফতার করেছে। পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া থানায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে ওই দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, শুক্রবার রাত ১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ও মঠবাড়িয়া থানা পুলিশের যৌথ অভিযানে হত্যাকান্ডের মাস্টার মাইন্ড উপজেলার ধানীসাফা গ্রামের মৃত তোজাম্বর আলী বিশ্বাসের ছেলে মো. অলী বিশ্বাসকে গ্রেফতার করা হয়। পরে তারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে শসার বাম্পার ফলন ও দামে কৃষকের মুখে হাসি
বাগেরহাটে মৌসুমী সবজি শসার বাম্পার ফলন হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও ভাল দাম পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটেছে। জেলার পাঁচটি উপজেলায় সবজি ক্ষেত ও মৎস্য ঘেরের পারে বিপুল পরিমান শসার চাষ হয়েছে। প্রতিদিন এই জেলা থেকে শতাধিক ট্রাকে শসা যাচ্ছে ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে। করোনা পরিস্থিতিতে নিজ বাড়ির সামনে বসে নায্যমূল্যে ব্যবসায়ীদের কাছে শসা বিক্রি করতে পেরে খুশি কৃষকরা। কৃষকরা জানান, শসা একটি স্বল্প সময়ের সবজি। বিচি রোপনের ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে ফল আসে। ফল আসার পরে ৩৫ থেকে ৪০ দিন পর্যন্ত গাছে ফল দেয়। ভাল পরিচর্যা এবং প্রয়োজনীয় সারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের নগদ অর্থ বিতরণ
করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ বাগেরহাটের খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের হলরুমে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহামুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ফিরোজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি নীহার রঞ্জন সাহা, সরদার ওমর ফারুক, অমিত রায়, শেখ হায়দার আলী বাবু। এসময় মহিলা নেত্রীবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে দুই জুয়ারির কারাদন্ড
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় জুয়া খেলার অপরাধে নিহার বেপারী(৪৮) এবং উত্তম মজুমদার(৩৮) নামে দু’জনকে ১০ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোশারফ হোসেন এ দন্ড প্রদান করেন। জানাগেছে, শনিবার দুপুরে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বিশাল গ্রামে বসে নিহার বেপারী তার সাঙ্গপাঙ্গদের নিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদে পুলিশ খবর পেয়ে নিহার বেপারী এবং উত্তম মজুমদারকে গ্রেফতার করেন। এসময় নিহারের সাথে থাকা সাঙ্গপাঙ্গ জুয়ারিরা পালিয়ে যায়। পরে পুলিশ গ্রেফতারকৃত নিহার এবং উত্তমকে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। আদালত দু’জনকে ১০ দিন করে কারাদন্ড প্রদান করেন। স্থানীয়বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার কামারকাঠি গ্রামের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশু দুটির একজনের নাম মো. সাইমুন (৫)। সে গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে এবং মুন্নি একই গ্রামের রুহুল আমীন এর মেয়ে। ওই গ্রামের দফাদার ফজলু মিয়া জানান, শিশু মুন্নি ও সাইমুন একই ওয়ার্ডের কাছাকাছি বাড়ী। দুপুরে খেলার ছলে বাড়ীর সামনে খালের মধ্য পানিতে পড়ে মারা গেছে। প্রতিবেশি মো. জিয়া আহম্মেদ জানান, শনিবার দুপুরের দিকে শিশু মুন্নির পিতা রুহুল আমীন ও তিনি(জিয়া) বাড়ীর সামনে দোকানে বসা ছিলেন। পরে রুহুল আমীন বাড়ী গিয়ে মেয়েকেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে জাতীয়ভাবে ৯০তম জন্মবার্ষিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর উদ্বোধন করেন। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর পিরোজপুর এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হাকিম হাওলাদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মোন্তাজির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাশিদা আকরাম, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বঙ্গমাতার জন্মদিনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ
বাগেরহাটে শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এর আগে সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গমাতার উপরে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শণ করা হয়। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম। এসময় পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, জেলা পরিষদবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দুই ভূয়া কর্মকর্তা গ্রেফতার
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিচয়দানকারী ভূয়া দুই কর্মকর্তাকে পুলিশ গ্রেফতার করেছে। পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলভাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে হাসানুর রহমান রেজা ওরফে মেহেদী (২৩) এবং একই গ্রামের রহমত আলীর ছেলে রুস্তুম আলী (৩১)। এ ঘটনায় শুক্রবার রাতে সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আফসার আলী শেখের স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে আটকদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইমলাম বাদল জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিচয়দানকারী মেহেদী এবংবিস্তারিত পড়ুন
