প্রধান সূচি

বাগেরহাটে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের নগদ অর্থ বিতরণ

করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ বাগেরহাটের খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের হলরুমে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহামুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ফিরোজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি নীহার রঞ্জন সাহা, সরদার ওমর ফারুক, অমিত রায়, শেখ হায়দার আলী বাবু।

এসময় মহিলা নেত্রী তানিয়া খাতুন, শেখ ইলিয়াছ হোসেন, খন্দকার আছিফ উদ্দিন রাখি, তানুজী নাগ, শওকাত আশরাফি বাবু, আবু তাহের, মো. শাহিনসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বাগেরহাটের ৪৫ জন খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠক এর প্রত্যেককে ৭ হাজার টাকা করে মোট ৩ লাখ ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial