প্রধান সূচি

মঠবাড়িয়ায় ভুয়া চক্ষু ডাক্তারকে কারাদন্ড

পিরোজপুরের মাঠবাড়িয়া উপজেলায় এক ভুয়া চক্ষু ডাক্তারকে ৬ মাস কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদলত।
মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকার নুর আলম বোডিং এর একটি কক্ষে রোগী দেখার সময় তাকে আটক করা হয়।
দন্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক পলাশ কান্তি সাহা (৪০) পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিতলা গ্রামের হরিদাস সাহার ছেলে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে পলাশ কান্তি দীর্ঘদিন ধরে পৌর শহরের নিউমার্কেট এলাকার নুর আলম বোর্ডিং-এর একটি কক্ষে প্রতি মঙ্গলবার রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইন ২০১৯ এর (৫৩) ধারা মোতাবেক ওই ভুয়া চক্ষু চিকিৎসককে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial