প্রধান সূচি

Tuesday, July 21st, 2020

 

মাস্ক পরা বাধ্যতামূলক : পরিপত্র জারি

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করা হয়েছে। করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান, শপিংমল, গণপরিবহন ও হাটবাজারে ক্রেতা-বিক্রেতাদেরসহ ১২টি স্থানে জনসাধারণের চলাচলে মাস্ক পরা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে পরিপত্রে। পরিপত্র যা বলা হয়েছে- ১. সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে আসা সেবাগ্রহীতারা বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবেন। ২.বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ভুয়া চক্ষু ডাক্তারকে কারাদন্ড

পিরোজপুরের মাঠবাড়িয়া উপজেলায় এক ভুয়া চক্ষু ডাক্তারকে ৬ মাস কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদলত। মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকার নুর আলম বোডিং এর একটি কক্ষে রোগী দেখার সময় তাকে আটক করা হয়। দন্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক পলাশ কান্তি সাহা (৪০) পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিতলা গ্রামের হরিদাস সাহার ছেলে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে পলাশ কান্তি দীর্ঘদিন ধরে পৌর শহরের নিউমার্কেট এলাকার নুর আলম বোর্ডিং-এর একটি কক্ষে প্রতি মঙ্গলবার রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরেবিস্তারিত পড়ুন


চিতলমারীতে সুদখোরের অত্যাচারে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

বাগেরহাটের চিতলমারীতে সুদখোরদের পাশবিক অত্যাচার-নির্যাতন সইতে না পেরে হাসিকনা বিশ্বাস (৩৮) নামের এক স্কুল শিক্ষিকা আত্মহত্যা করেছেন। সোমবার বিকেলে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দেওয়া তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর শত শত মানুষ উপস্থিত হয়ে সুদখোরদের অত্যাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা দায়ী সুদখোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন। সুদখোরদের নির্যাতনে এর আগেও চিতলমারীতে একাধিক ব্যক্তি আত্মহত্যা করেন। শুধু চিতলমারী নয় বাগেরহাটের বিভিন্ন এলাকায় সুদ ব্যবসায়ীদের অত্যাচারে নিঃস্ব হচ্ছেন অসংখ্য পরিবার। কেউ কেউ এলাকা ছেড়ে পালাচ্ছেন। কেউ কেউবিস্তারিত পড়ুন


আহত মেধাবী শিক্ষার্থী সাব্বিরকে বাঁচাতে প্রয়োজন ২ লক্ষ টাকা

বাগেরহাটে অভাবের তাড়নায় নির্মান শ্রমিকের কাজ করতে গিয়ে মেধাবী শিক্ষার্থী সাব্বির মোল্লা গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাব্বিরের সঠিক চিকিৎসার জন্য প্রয়োজন দুই লক্ষাধিক টাকা। টাকার অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই অবস্থায় সাব্বিরকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তার নানা-নানী ও পরিবারের লোকেরা। বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের সাইদুল মোল্লা ও বাক প্রতিবন্ধী বিউটি বেগমের ছেলে এবং কচুয়া সরকারি সি এস পাইলট উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী। সাব্বিরের নানা আব্দুল মজিদ শেখ বলেন, সাব্বিরের পিতার কোন জমি না থাকায় সাব্বিরের মা ছোট বেলা থেকে আমাদেরবিস্তারিত পড়ুন


এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

পিরোজপুরে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের টাউন ক্লাব মিলনায়তনে পিরোজপুর ইয়ূথ সোসাইটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বায়ক মো হাসিবুল ইসলাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ শিক্ষক পরিষদের সদস্য সচিব কাজী মো. জাহাঙ্গীর আলম, পিরোজপুর সদর থানা ওসি নুরুল ইসলাম বাদল, পৌরসভার প্যানেল মেয়র সাদউল্লাহ লিটন, গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান,বিস্তারিত পড়ুন


মোংলায় প্রবাসী সংগঠনের খাদ্য সহায়তা প্রদান

জার্মান প্রবাসীদের সংগঠন ‘সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট, আশা হোফ ফর বাংলাদেশ ও আলোকিত শিশু’র অর্থায়নে পশুর রিভার ওয়াটারকিপার’র বাস্তবায়নে মোংলায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে মোংলার চিলা ইউনিয়নের কলাতলা, আমতলা ও জয়মনি এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। কলাতলা গ্রামের পশুর নদীর পাড়ে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার বাপা নেতা মো. নূর আলম শেখ। বক্তব্য রাখেন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার গীতা হালদার, মাহারুফ বিল্লাহ, শেখ রাফসান, দক্ষিণাঞ্চল সেবা সংঘ’র সভাপতি মো. মামুন আব্দুল্লাহ প্রমূখ। জার্মানবিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিক জোটের মতবিনিময় সভা

নবগত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র সাথে পাইকগাছা সম্মিলিত সাংবাদিক জোট ও প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাতুল আলম, সাংবাদিক জোটের আহবায়ক ও প্রেসক্লাব পাইকগাছা সভাপতি প্রকাশ ঘোষ বিধান, যুগ্ম আহবায়ক আসলাম হোসেন, এইচ.এম হাসেম, আব্দুর রহমান, সিনিয়র সাংবাদিক জি.এম এমদাদ, সদস্য সচিব পলাশ কর্মকার, আব্দুস সবুর আল-আমিন, জি.এম মোস্তাক হোসেন, সাংবাদিক জোটের সদস্য ও প্রেসক্লাব পাইকগাছার সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, সাইফুল ইসলাম, দিপ অধিকারী, আশিস রায়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial