প্রধান সূচি

পাইকগাছায় অপহরণের এক সপ্তাহ পর ভিকটিম উদ্ধার ॥ অপহরণকারী গ্রেপ্তার

পাইকগাছায় অপহরণের এক সপ্তাহ পর ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের মৃত আনন্দ অধিকারীর অনার্স পড়য়া মেয়েকে তকিয়া গ্রামের হারুন সরদারের ছেলে হুমায়ন কবির অপহরন করে। আসামী ৮ জুলাই সন্ধ্যায় অপহরণ করে মর্মে থানায় পিতা হারুন ও অপহরণকারীর ছেলে হুমায়ুন কবিরের নামে মামলা ৯ জুলাই মেয়ের মা রঞ্জিতা অধিকারী বাদী হয়ে মামলা করে। বুধবার সন্ধ্যায় ওসি এজাজ শফীর নির্দেশনায় এস আই অনিষ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে সাতক্ষীরা সদর থেকে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করে।

ওসি এজাজ শফী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে সাতক্ষিরা তার এক আত্মীয়ের বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামী হুমায়ুন কবিরকে থানা পুলিশ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করেছেন।

উল্লেখ্য, গত ৯ জুলাই ভিকটিমের বিয়ের দিন ঠিক করা ছিল বলে তার পরিবারিক সূত্রে জানা যায়। তার একদিন আগেই অপহরণ করা হয়

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial