Thursday, July 16th, 2020
কাউখালী-সোনাকুর ফেরি সার্ভিস উদ্বোধন কাল
কাউখালী উপজেলা সদরের সাথে চারদিক নদী বেষ্টিত দুটি ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে সোনাকুর-কাউখালী খেয়াঘাটে সড়ক ও জনপথ বিভাগের ফেরি সার্ভিসটি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার বিকেলে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এ ফেরী সার্ভিসের উদ্বোধন করবেন। এরই মধ্যে কাউখালী ষ্টিমার ঘাট সংলগ্ন ও আমরাজুড়ির সোনাকুরে ফেরিঘাটে দুটি নতুন পন্টুন স্থাপন করা হয়েছে। আনা হয়েছে নতুন ফেরি। ফেরিঘাটে যানবাহন ওঠানামায় নির্মাণ করা হয় অ্যাপ্রোচ রোড। দীর্ঘদিনের দাবীর পর অবশেষে পুনরায় কাউখালী থেকে সন্ধ্যা নদীর অপর প্রান্তের সয়না রঘুনাথপুর, আমরাজুড়ি ইউনিয়নের জনসাধারণসহ জেলা সদরের কলাখালী, শ্রীরামকাঠী বন্দর এবং পাশর্^বর্তী স্বরূপকাঠীরবিস্তারিত পড়ুন
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় দুর্বৃত্ত আটক
সুন্দরবনের অভ্যন্তরের খালে বিষ (কীটনাশক) মাছ ধরার সময় এক দুর্র্বৃত্তকে আটক করেছে বনবিভাগ। এসময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে দুই বোতল বিষ ও বিষ মিশ্রিত বিভিন্ন প্রজাতির ৪ কেজি মাছ। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী-কাটাখালী বর্ডার এলাকার খাল থেকে এ বিষ দস্যুকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অপর ৫ জন দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বন প্রহরীরা নিয়মিত টহল দেয়ার সময় বৈদ্যমারী-কাটাখালী বর্ডার এলাকার খালে কয়েক জেলেকে মাছ ধরতে দেখতে পায়।বিস্তারিত পড়ুন
২১ জুলাই থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ
দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন এবং জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে আগামী ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশব্যাপী উদযাপন হতে যাচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০। ২২ জুলাই সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর শুভ উদ্বোধন করবেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কেন্দ্রীয় ও জেলা-উপজেলা কর্মসূচি চূড়ান্ত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মাঠ পর্যায়ের কর্মসূচি বাস্তবায়নে গঠন করা হয়েছে জেলা, পার্বত্য জেলাবিস্তারিত পড়ুন
মুজিব বর্ষে স্বরূপকাঠীতে আড়াই হাজার গাছের চারা বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিভিন্ন প্রকারের গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বন বিভাগের আয়োজনে উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ওই চারা বিতরণ করা হয়। নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক প্রধান অতিথি থেকে চারা বিতরণ করেন। বিতরণ কমিটির সভাপতি ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র গোলাম কবির, ওসি মো. কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান রনিদত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ। এসএফএনটিসি পিরোজপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, জাতীয় কর্মসূচীর আওতায় এ উপজেলায় ২বিস্তারিত পড়ুন
পিরোজপুরে উপজেলা পরিষদের উদ্যোগে করোনা প্রতিরোধক সামগ্রী
করোনা ভাইরাসের বিস্তার রোধে পিরোজপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সকল ইউনিয়ন পরিষদ ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের মাঝে করোনা প্রতিরোধক সামগ্রী (মাস্ক, পিপইি, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার, সাবান ও অন্যান্য উপকরন) বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মজিবুর রহমান (খালেক)। অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাটে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি
মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাট জেলাব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা জজ আদালত চত্বরে বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম, বাগেরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ আলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে নানা ইতিবাচক উদ্যোগ নিয়েছিলাম। এর মধ্যে অনেক কিছু আমরা বাস্তবায়ন করেছি। মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বৃক্ষ রোপণ অভিযান শুরু
মুজিব বর্ষ উপলক্ষে পিরোজপুরে বৃক্ষ রোপণ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় সামাজিক বন বিভাগের পিরোজপুর বন কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজান সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মোন্তাজির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি মফিজুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রামানন্দ পালসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় ও সামাজিক বন বিভাগের আয়োজনে বৃক্ষ রোপণ অভিযানে পিরোজপুর জেলায় ১ লাখ ৪২ হাজার ২৭৫টিবিস্তারিত পড়ুন
পাইকগাছায় অপহরণের এক সপ্তাহ পর ভিকটিম উদ্ধার ॥ অপহরণকারী গ্রেপ্তার
পাইকগাছায় অপহরণের এক সপ্তাহ পর ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের মৃত আনন্দ অধিকারীর অনার্স পড়য়া মেয়েকে তকিয়া গ্রামের হারুন সরদারের ছেলে হুমায়ন কবির অপহরন করে। আসামী ৮ জুলাই সন্ধ্যায় অপহরণ করে মর্মে থানায় পিতা হারুন ও অপহরণকারীর ছেলে হুমায়ুন কবিরের নামে মামলা ৯ জুলাই মেয়ের মা রঞ্জিতা অধিকারী বাদী হয়ে মামলা করে। বুধবার সন্ধ্যায় ওসি এজাজ শফীর নির্দেশনায় এস আই অনিষ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে সাতক্ষীরা সদর থেকে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করে। ওসি এজাজ শফী জানান, গোপন সংবাদেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
করোনা পরিস্থিতিতে বাগেরহাটে ৬ শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী, গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষে বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদারের সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কর্মহীনদের সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা সাহেব সরদার, ফিরোজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এবিস্তারিত পড়ুন
পাইকগাছায় মুজিব শতবার্ষিকীতে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন
মুজিব বর্ষের আহবান, “লাগাই গাছ বাঁচাই বন” প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে দেশব্যাপী ১ কোটি বৃক্ষ চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে ২০ হাজার ৩২৫টি বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ কার্য উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বন কর্মকর্তা প্রেমানন্দ রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবিস্তারিত পড়ুন
