মুজিব বর্ষে স্বরূপকাঠীতে আড়াই হাজার গাছের চারা বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিভিন্ন প্রকারের গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা বন বিভাগের আয়োজনে উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ওই চারা বিতরণ করা হয়।
নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক প্রধান অতিথি থেকে চারা বিতরণ করেন।
বিতরণ কমিটির সভাপতি ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র গোলাম কবির, ওসি মো. কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান রনিদত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।
এসএফএনটিসি পিরোজপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, জাতীয় কর্মসূচীর আওতায় এ উপজেলায় ২ হাজার ৫০০ ফলদ, ওষধি, ও বনজ চারা বিতরণ করা হবে বলে।
Please follow and like us:
« পিরোজপুরে উপজেলা পরিষদের উদ্যোগে করোনা প্রতিরোধক সামগ্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ২১ জুলাই থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ »
