পিরোজপুরে হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পিরোজপুর জেলা জাতীয় পার্টি।
মঙ্গলবার সকালে শহরের নড়াইল পাড়াস্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক তৌহিদ উদ্দিন শেখ।
সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুক্তিযোদ্ধা আলহাজ¦ নজরুল ইসলাম, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মো. তৌনিক-উল-হক, জেলা জাতীয় পার্টির সদস্য মো. হেমায়েত উদ্দিন খন্দকার, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ন-আহবায়ক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান পাপেল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মো. শোয়াইব আহম্মেদ, জেলা জাতীয় পার্টির সদস্য মো. দেলোয়ার হোসেন, জেলা যুব সংহতির সহ-সভাপতি কাজী আবিদুর রহমান, সদর উপজেলা যুব সংহতির সভাপতি মো. আবুল কালাম শিকদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন তোতা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চালনা নামাজপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মো. আল আমিন।
