প্রধান সূচি

Tuesday, July 14th, 2020

 

আবার কবে ?   

আবার কবে ইচ্ছেগুলো মেলবে ডানা, বলবে সবাই এবার চলো নেই আর মানা। আবার কবে রোজ সকালে খুকুমনি, খুঁজবে তার স্কুল ব্যাগ, জুতো দু’খানি। আবার কবে স্টেডিয়াম উঠবে ভরে, উল্লাসে মাতবে সবাই ছয় আর চারে। আবার কবে পল্টন, সোহরাওয়ার্দী উদ্যান, ভরবে মিছিলে উঠবে আবার দীপ্ত শ্লোগান। আবার কবে রাস্তার সব ট্রাফিক মোড়ে, গাড়িগুলো সব দাড়িয়ে যাবে জটলা করে। আবার কবে দেশ হতে  দেশ দেশান্তরে, ছুটবে মানুষ ছুটত আগে যেমন করে। আবার কবে বিশ্ব প্রভু হাসবে আবার, হবো আবার আমরা ছিলাম যেমন সবার।


উন্নয়ন প্রকল্পে ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পে ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। একনেক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে প্রকল্পের জন্য নতুন গাড়ি কেনা স্থগিত করা হয়েছে। প্রকল্পের আওতায় আপ্যায়ন, বিদেশ ভ্রমণ ও অন্য যেকোনও কেনাকাটা বন্ধ করতে বলেছি। কিছু অর্থ সাশ্রয়ও হচ্ছে। যেমন জুমের মাধ্যমে এসব সভা করার ফলে আপ্যায়নসহ অনেক খরচ কমে গেছে। আগে এসব মিটিংয়ে বসে চা কেক খেতাম, এখন খাই না। আগে খাতা কলম নিতাম, এখনবিস্তারিত পড়ুন


বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতির স্ত্রীর মৃত্যু

বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি নীহার রঞ্জন সাহার সহধর্মীনি পলি রাণী সাহা (৫২) পরলোকগমণ করেছেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে বাগেরহাট শহরের কেন্দ্রীয় মহাশ্মশানে তার অšুÍষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে জামাতাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। পলি রাণী সাহা বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুলের সহকারি গ্রান্থগারিক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট ফাউন্ডেশন ও সদর উপজেলা পরিষদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


ইন্দুরকানীতে করোনায় কর্মহীন মানুষের ভিড় বাড়ছে

১৭ বছর ধরে ঢাকায় রিক্সা চালিয়েছেন ইন্দুরকানীর টগড়া গ্রামের নান্না হাওলাদার। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে মিরপুর বাংলা কলেজ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পাঁচ হাজার টাকা বাসা ভাড়া দিয়েও ভালই চলেছে তার সংসার। নান্না হাওলাদার জানান, ‘করোনার লইয়া ঢাকায় আগের মত ইনকাম নাই। আবার বাড়ি ওয়ালাও রিক্সা চালাইলে বাড়িতে ঢোকতে মানা হরছে।’ তাই বাধ্য হয়ে দীর্ঘ ১৭ বছর পরে পরিবার নিয়ে স্থায়ী ভাবে বসবাসের জন্য নিজ গ্রামে চলে এসেছেন নান্না। আত্মীয় স্বজনের সহায়তা নিয়ে কোন ভাবে দিন কাটছে তার। গ্রামেও তেমন কোন কাজ পাচ্ছেন না। আবার ইন্দুরকানী গ্রামেরবিস্তারিত পড়ুন


সীমান্ত পথে গবাদিপশুর অবৈধ অনুপ্রবেশ বন্ধে কঠোর অবস্থানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

আসন্ন ঈদুল আযহার কোরবানিকে সামনে রেখে সীমান্ত পথে গবাদিপশুর অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ সীমান্তবর্তী এলাকায় প্রাণিস্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্টেরয়েড ও হরমোন জাতীয় ঔষধ চোরাইপথে আসা বন্ধকরণের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ আলোকে নানা সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গত ৯ জুলাই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত মন্ত্রণালয়ে ‘কোরবানির পশুর হাটে সুস্থ-সবল গবাদিপশু সরবরাহ ও বিক্রয় নিশ্চিতকরণ’ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ ওবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ৫ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারেফ হোসেন এ জরিমানা করেন। ইউএনও জানান, স্বাস্থ্যবিধি অমান্য করা এবং মাস্ক ব্যবহার না করায় উপজেলা সদরের জগন্নাথকাঠি বন্দরে  ৫ জন পথচারী ও দোকানদারকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


মঠবাড়িয়ার মাঝেরচরের জেলে পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদীর মাঝেরচরে ঘূর্ণিঝড় আম্ফান ও  করোনাকালে বিপন্ন জেলে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় লন্ডন প্রবাসি তরুণদের  স্বেচ্ছাসেবী সংগঠন ঈমান ইনেশিয়েটিভ এর উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলার বলেশ্বর নদীর মধ্যবর্তী মাঝেরচর জেলে পল্লীর ১৭০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া দুই জেলে পরিবারের গৃহ নির্মাণ সহায়তা ও ১০ জেলে পরিবারে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক উপস্থিত থেকে জেলে পরিবারের মাঝে খাদ্য, নগদ অর্থ ও গৃহ নির্মাণ সহায়তা বিতরণ করেন। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতার মা মুকুল বেগম, সংগঠনেরবিস্তারিত পড়ুন


কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসছে করোনার প্রতিষেধক!

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের প্রতিষেধকের ‘হিউম্যান ট্রায়াল’ পর্ব শেষ করে ফেলেছে রাশিয়া। গত রবিবার রাশিয়ার সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তাদের তৈরি করোনা প্রতিষেধকের চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ হওয়ার খবর জানান। আগামী মাসের মাঝামাঝি সময়ে এই প্রতিষেধক বাজারে আসবে বলে আশারবাণী শুনিয়েছেন তারা। খবর জি নিউজের। এদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে। এছাড়া ভারতের হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা ভারত বায়োটেক ও আহমেদাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা জাইডাস ক্যাডিলার দু’টি করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল শুরু হতে চলেছে। এ অবস্থায় আর মাত্র কয়েক সপ্তাহেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পিরোজপুর জেলা জাতীয় পার্টি। মঙ্গলবার সকালে শহরের নড়াইল পাড়াস্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক তৌহিদ উদ্দিন শেখ। সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুক্তিযোদ্ধা আলহাজ¦ নজরুল ইসলাম, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিরবিস্তারিত পড়ুন


জনবল ও ভবন সংকটে ইন্দুরকানীর ইসলামিক মিশনের চিকিৎসা সেবা ব্যাহত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নে অবস্থিত ইসলামিক মিশন। বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের আওতাধীন ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই ইসলামিক মিশন প্রতিনিয়তই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন পিরোজপুরের ইন্দুরকানী ও বাগেরহাটের মেড়েলগঞ্জ উপজেলার স্থানীয় প্রায় ১০০ থেকে ১৫০ জন মানুষকে। সরেজমিনে গিয়ে দেখা যায়, করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও ইসলামিক মিশন স্বাস্থ্যবিধি মেনে ছোট্ট একটি ভবনে ১ জন ডাক্তার প্রতিনিয়তই পিরোজপুর থেকে যাতায়াত করে সকল ধরনের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসা বঞ্চিত উপজেলার মানুষদের। তবে ভবন ও জনবলের অভাবে অনেক রোগীই বঞ্চিত হচ্ছেন চিকিৎসা সেবা থেকে। ইসলামিক মিশনে পদ সংখ্যা ১৪টি থাকলেওবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial