বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতির স্ত্রীর মৃত্যু
বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি নীহার রঞ্জন সাহার সহধর্মীনি পলি রাণী সাহা (৫২) পরলোকগমণ করেছেন।
মঙ্গলবার দুপুরে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন।
মঙ্গলবার বিকেলে বাগেরহাট শহরের কেন্দ্রীয় মহাশ্মশানে তার অšুÍষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে জামাতাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। পলি রাণী সাহা বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুলের সহকারি গ্রান্থগারিক ছিলেন।
তার এই অকাল মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট ফাউন্ডেশন ও সদর উপজেলা পরিষদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Please follow and like us:
« ইন্দুরকানীতে করোনায় কর্মহীন মানুষের ভিড় বাড়ছে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) উন্নয়ন প্রকল্পে ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর »
