প্রধান সূচি

স্বরূপকাঠীতে মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ৫ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারেফ হোসেন এ জরিমানা করেন।

ইউএনও জানান, স্বাস্থ্যবিধি অমান্য করা এবং মাস্ক ব্যবহার না করায় উপজেলা সদরের জগন্নাথকাঠি বন্দরে  ৫ জন পথচারী ও দোকানদারকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial