প্রধান সূচি

স্বরূপকাঠীতে একই পরিবারে পিতা পুত্রের করোনা পজিটিভ

নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নতুন করে নমুনা পরীক্ষায় একই পরিবারের ২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলো স্বরূপকাঠি পৌর শহরের অমল দাস ও তার পুত্র অয়ন দাস।

এ নিয়ে উপজেলায় চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা, এনজিও ও জনপ্রতিনিধিসহ করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৪ জন। তাদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন এবং একজন মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ পর্যন্ত উপজেলা থেকে ১৮০টি স্যাম্পল পাঠানো হয়েছে। তার মধ্যে ২৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

এদিকে করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেও শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানছেন না অনেক মানুষ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial