Tuesday, July 7th, 2020
স্বরূপকাঠীতে এক দশকেও চালু হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার ॥ মানববন্ধন
দীর্ঘ এক দশকেও চালু হয়নি পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার। ব্যবহারের অভাবে নষ্ট হওয়ার পথে অপারেশন থিয়েটারের মূল্যবান যন্ত্রপাতি। অপারেশন থিয়েটার চালু না হওয়ায় সরকারি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে বেশি সমস্যায় পড়ছেন অভাবি পরিবারের প্রসূতি মায়েরা। তাই হাসপাতালের অপারেশন থিয়েটার চালুর দাবীতে মানববন্ধনও করেছন স্থানীয় সচেতন সমাজ। জানা গেছে, এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার। গাইনী, অর্থপোডিক্স কনসালটেন্ট এবং অ্যানেসথেসিয়া ডাক্তারের অভাবজনিত কারণে অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে। এ কারণে ধুলোবালি আর মরিচা পড়ে নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে অপারেশন থিয়েটারের অনেকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে গত ৬ মাসে ৪৫৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
পিরোজপুর জেলায় গত ৬ মাসে ৪৫৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে সংক্রমণ রোধ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন- ২০১৮ প্রয়োগ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। জেলা ম্যাজিষ্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেরেন এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে গঠিত এসব আদালত জেলা সদরসহ জেলার ৭ উপজেলায় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের অপরাধের ধরণ অনুযায়ী অর্থদন্ড ও কারাদন্ডের আদেশ দিয়েছেন। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত জেলার নদ-নদী, হাট-বাজার, শহর বন্দরসহ বিভিন্ন স্থানে পরিচালিত আদালত ২২ লক্ষ ৫বিস্তারিত পড়ুন
কিংবদন্তি সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
কিংবদন্তি সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী আজ মঙ্গলবার এক শোক বার্তায় গুণী এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় মন্ত্রী আরও জানান, এন্ড্রু কিশোর ছিলেন এদেশের সংগীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলা গানের অপ্রতিদ্বন্দ্বী এ শিল্পীর মৃত্যু সাংস্কৃতিক পরিমন্ডলে বিরাট ক্ষতি। দেশীয় সংস্কৃতির উৎকর্ষ সাধনে এবং দেশে ও দেশের বাইরে বাংলা সংস্কৃতির প্রতিনিধিত্বকরণে এই কালজয়ী শিল্পীর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
ভার্চুয়াল কার্যক্রম বন্ধ করে আদালতের স্বাভাবিক কার্যক্রম চালুর দাবীতে পিরোজপুরে আইনজীবীদের মানববন্ধন
ভার্চুয়াল পদ্ধতি বাতিল করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম চালুর দাবীতে মানববন্ধন করেছে পিরোজপুর আইনজীবী সমিতি। মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে আয়োজিত এ মানববন্ধনে পিরোজপুরে কর্মরত আইনজীবী এবং আইনজীবী সহকারীরা অংশ নেয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শহিদুল হক খান পান্না, এডভোকেট শাহ আলম, এডভোকেট দিলীপ কুমার মাঝি, এডভোকেট একে আজাদ এবং এডভোকেট মোস্তাফা কামাল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশের সকল সরকারি ও বেসরকারি অফিসের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। কিন্তু দীর্ঘদিন আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায়বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে একই পরিবারে পিতা পুত্রের করোনা পজিটিভ
নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নতুন করে নমুনা পরীক্ষায় একই পরিবারের ২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলো স্বরূপকাঠি পৌর শহরের অমল দাস ও তার পুত্র অয়ন দাস। এ নিয়ে উপজেলায় চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা, এনজিও ও জনপ্রতিনিধিসহ করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৪ জন। তাদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন এবং একজন মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত উপজেলা থেকে ১৮০টি স্যাম্পল পাঠানো হয়েছে। তার মধ্যে ২৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদিকে করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেও শারীরিক দূরত্ববিস্তারিত পড়ুন
