প্রধান সূচি

কাউখালীতে ২২ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ জনকে ৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা এর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

সোমবার দুপুরে কাউখালী বাজার, শিয়ালকাঠীর চৌরাস্তা, নতুন বাজার, নাংগুলি এলাকায় মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব না মানায় এই জরিমানা আদায় করা হয়।

সংক্রামন রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইনে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা ২২ জনকে ৭ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে।

একই সাথে সরকারি নির্দেশ বাস্তবায়নে ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন ভ্রাম্যমাণ আদালত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial