প্রধান সূচি

Monday, July 6th, 2020

 

কাউখালীতে ২২ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ জনকে ৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা এর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। সোমবার দুপুরে কাউখালী বাজার, শিয়ালকাঠীর চৌরাস্তা, নতুন বাজার, নাংগুলি এলাকায় মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব না মানায় এই জরিমানা আদায় করা হয়। সংক্রামন রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইনে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা ২২ জনকে ৭ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে। একই সাথে সরকারি নির্দেশ বাস্তবায়নে ব্যবসায়ী ও ক্রেতাদেরবিস্তারিত পড়ুন


কাউখালীতে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ

পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাস এর কারণে মানুষকে ঘরে রাখার লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় গ্রামে গ্রামে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে সম্মানী ভাতার টাকা বিতরণ করছে সোনালী ব্যাংক কাউখালী শাখা। সোমবার কেউন্দিয়া ও কচুয়াকাঠী, নাংগুলি, বাশুরি, কাঠালিয়া, চিরাপাড়া, শিয়ালকাঠী গ্রামের বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মানী ভাতা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। এ সময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংকের অফিসার মিসকাত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী মো. মফিদুল ইসলাম দুলালবিস্তারিত পড়ুন


নাজিরপুরে উন্নয়ন বরাদ্দের ২৩ লাখ ২৫ হাজার টাকা ফেরত

পিরোজপুরের নাজিরপুরে উন্নয়ন বরাদ্দের ২৩ লাখ ২৫ টাকা ফেরত গেছে বলে জানা গেছে। এর মধ্যে ২২ লাখ টাকার কাজ বাস্তবায়ন করেছে উপজেলা প্রকৌশলী দপ্তর ও ১ লাখ ২৫ হাজার টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর। জানা গেছে, উপজেলা প্রকৌশলীর দপ্তর ২০১৯-২০ অর্থবছরের জন্য উপজেলার উন্নয়নের (এডিবি) বরাদ্দ থেকে ২২ লাখ টাকা ফেরত গেছে। ওই টাকার সংশ্লিষ্ট প্রকল্পের কাজ সমাপ্ত হলেও বরাদ্দকৃত টাকা উত্তোলন করতে পারেনি সংশ্লিষ্টরা। এ জন্য সংশ্লিষ্ট ঠিকাদার উপজেলা চেয়ারম্যানকে দায়ী করছেন। তবে উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, উপজেলা প্রকৌশলীবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় হেতালিয়া কমিউনিটি ক্লিনিকে চুরি

জেলার ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে রবিবার দিবাগত গভীর রাতে যে কোন সময় এ চুরির ঘটনা ঘটে। ক্লিনিকের দায়িত্বরত সিএইচসিপি মাসুম আহম্মেদ জানান, প্রতিদিনের মত সোমবার সকালে ক্লিনিকে প্রবেশ করতে গেলে ক্লিনিকের দরজার তালা ভাঙ্গা দেখে স্থানীয়দের নিয়ে সেখানে প্রবেশ করলে ক্লিনিকের আলমিরায় থাকা ৬ হাজার ২ শত টাকা, ফ্যান, পানির মটর ও সৌর বিদ্যুতের প্লান ও ব্যাটারীসহ প্রয়োজনীয় আসবারপত্র নেই। এসব মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিতবিস্তারিত পড়ুন


চিতলমারীতে দেশের প্রথম কাঠের ফ্রেমে টাইলসের দৃষ্টি নন্দন দরজা তৈরি

বাগেরহাটের চিতলমারীতে ভাস্কর্যের যাদুকর খ্যাত, দেশের স্বনামধন্য টেরাকোটা শিল্পী সেলিমুজ্জামানা ঠান্ডা মুন্সী এবার কাঠের ফ্রেমে টাইলসের শিল্পকর্ম সমৃদ্ধ দরজা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। ইতোমধ্যে এ অত্যাধুনিক শিল্পকর্ম সমৃদ্ধ বিভিন্ন ডিজাইনের দরজার সুনাম ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে। বাণিজ্যিকভাবে তৈরি করা এ দরজার চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ইতোপূর্বে শিল্পী সেলিমুজ্জামান ঠান্ডা বিভিন্ন ধরণের ভাস্কর্য ও টেরাকোটার শিল্পকর্ম তৈরি করে খ্যাতি অর্জন করেছেন। তার শিল্পকর্ম ঢাকা, চট্রগ্রাম, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিস্থাপিত হয়েছে। তার টেরাকোটার শিল্পকর্মের মধ্যে রয়েছে বঙ্গন্ধুর ৭ মার্চের ভাষণ, ৭১ এর গণহত্যা, ৫২ এর ভাষা আন্দোলন,বিস্তারিত পড়ুন


সরকারী চাল দিতে জেলেদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছেন চেয়ারম্যান

বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ৪২ দিন মৎস্য আহরণ বন্ধ। এজন্য সরকারের পক্ষ থেকে জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওয়তায় বিনামূল্যে নিবন্ধিত জেলেদের চাল দেওয়া হচ্ছে। তবে চার দেওয়া বাবদ জেলেদের কাছ থেকে পাইকগাছার ৭নং গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান জনপ্রতি একশত টাকা করে নিচ্ছেন। এ নিয়ে জেলেদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগীয় মৎস্য কার্যালয় সূত্র জানায়, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য আহরণ থেকে বিরত থাকতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ চাল এর প্রথম কিস্তিবিস্তারিত পড়ুন


কাউখালীতে নতুন ৮ জনের করোনা শনাক্ত

পিরোজপুরের কাউখালীতে নতুন করে আরও ৮ জনের শরীরে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছেন বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোছা. খালেদা খাতুন রেখা। আক্রান্তদের মধ্যে  দুই জন ব্যাংক কর্মকর্তা, একজন আইনজীবী, পুলিশ, শিক্ষক রয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ২০জন। তাদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial