প্রধান সূচি

ভান্ডারিয়ায় হেতালিয়া কমিউনিটি ক্লিনিকে চুরি

জেলার ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে রবিবার দিবাগত গভীর রাতে যে কোন সময় এ চুরির ঘটনা ঘটে। ক্লিনিকের দায়িত্বরত সিএইচসিপি মাসুম আহম্মেদ জানান, প্রতিদিনের মত সোমবার সকালে ক্লিনিকে প্রবেশ করতে গেলে ক্লিনিকের দরজার তালা ভাঙ্গা দেখে স্থানীয়দের নিয়ে সেখানে প্রবেশ করলে ক্লিনিকের আলমিরায় থাকা ৬ হাজার ২ শত টাকা, ফ্যান, পানির মটর ও সৌর বিদ্যুতের প্লান ও ব্যাটারীসহ প্রয়োজনীয় আসবারপত্র নেই। এসব মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই ক্লিনিকের দায়িত্বরত সিএইচসিপি মাসুম আহম্মেদ সোমবার বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial