প্রধান সূচি

মোংলা বন্দরে সিবিএ’র বিক্ষোভ

৩৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মোংলা বন্দরে বিক্ষোভ প্রদর্শন করেছে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ’। রবিবার দুপুরের বন্দর এলাকায় মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ চত্বরে এ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ সময় সিবিএ’র সাধারণ সম্পাদক মো. ফিরোজ বলেন, বন্দর চেয়ারম্যানের কাছে ইতিমধ্যে তাদের দাবীসমূহ পেশ করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও তিনি এ নিয়ে সিবিএ এবং কর্মচারীদের সাথে কোন ধরণের আলাপ-আলোচনায় বসছেন না। বরং নানা কৌশলে তিনি সিবিএকে এড়িয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, বন্দর কর্তৃপক্ষ সম্প্রতি যে বেশ কয়েকটি পন্টুন ও বয়া ক্রয় করেছেন তাও অপ্রয়োজনীয় এবং অতিরিক্তি অর্থ ব্যয় ও অপচয় করেছেন। এছাড়া বিক্ষোভকারীরা বন্দর চেয়ারম্যান ও পরিচালক প্রশাসনের কর্মকান্ডের বিষয়ে প্রশ্ন তুলে তাদের অপসারণ দাবী করেন।

বিক্ষোভ কর্মসূচিতে সিবিএ’র সভাপতি সাইজউদ্দিন মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান শাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহাজাহান বলেন, সিবিএ’র দাবীর বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটি কমিটি করে দেয়া হয়েছে। আর পরিচালক প্রশাসনের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এছাড়া পন্টুন ও বয়া ক্রয়ের বিষয়ে তিনি বলেন, এগুলো তিনি আসার আগে ক্রয় করা হয়েছে। এখানে তার কোন সম্পৃক্ততা নেই।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial