প্রধান সূচি

বাগেরহাটে চিকিৎসক, ব্যাংক কর্মকর্তাসহ ২২ জন করোনা আক্রান্ত

বাগেরহাটে চিকিৎসক, ব্যাংক কর্মকর্তাসহ আরও ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার  খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। এরমধ্যে খুলনার ল্যাবে একজনের এবং যশোরের ল্যাবে ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। গত ২৪ ও ২৫ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ।

রবিবার দুপুরে আক্রান্তদের বাড়ি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট ১৮৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হল। এরমধ্যে ৬৬ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন উপজেলায়।

বাগেরহাটের সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. সুব্রত কুমার দাস বলেন, শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় চিকিৎসক, ব্যাংক কর্মকর্তাসহ আরও ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ও ২৫ জুন সন্দেহভাজন এই রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। আক্রান্তদের শরীরে করোনার উপসর্গ না থাকায় তাদের বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছে চিকিৎসকরা। আক্রান্তরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial