Sunday, June 28th, 2020
সকল দূর্যোগে শেখ হাসিনা মানুষের পাশে আছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনার শাসনামলে একটি লোকও না খেয়ে মারা যাবে না। তিনি সকল প্রকার প্রাকৃতিক দূর্যোগে অসহায় ও ক্ষতিগ্রস্থদের পাশে আছেন। দেশের এ করোনার মতো ভয়াবহ মহামারিতে একজন লোকও না খেয়ে মারা যায়নি। শেখ হাসিনার সরকার জন বান্ধব সরকার। তিনি দেশের সকল ক্রান্তিকালে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে রাখছেন, যেমনটি রেখেছিলেন আমাদের মহান নেতা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি দেশের স্বাধীনতার জন্য যে ভুমিকা রেখেছিলেন ও নিজের জীবন বাজী রেখে নেতৃত্ব দিয়েছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। দেশ স্বাধীনের পরেবিস্তারিত পড়ুন
আত্মসাৎ করা চাল ফেরত দিলেন ইউপি সদস্য
পিরোজপুরের নাজিরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আত্মসাৎ করা চাল ভুক্তভোগী কার্ডধারীকে ফেরত দিয়ে তার সাথে সমঝোতা করেছেন এক ইউপি সদস্য। স্থানীয়দের মধ্যস্ততায় এ সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই কার্ডধারী। অত্যন্ত গোপনীয়ভাবে শনিবার এ সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় একাধিক ব্যক্তি। জানা গেছে, উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা আমছের মোল্লার ছেলে খায়রুল মোল্লার নামে খাদ্যবান্ধব কর্মসূচির একটি কার্ড ইস্যু হয়। কিন্তু খায়রুল জানতেন না তার নামে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড রয়েছে। বিষয়টি গোপন রেখে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল মিয়া কৌশলে ওই কার্ডের চাল উত্তোলন করে আত্মসাৎ করে আসছিল। গত মাসবিস্তারিত পড়ুন
সুন্দরবনে দুই মাসের জন্য বন্ধ হচ্ছে মাছধরা ॥ অনিশ্চিত হয়ে পড়েছে মৎস্যজীবিদের জীবন জীবিকা
করোনা পরিস্থিতির মধ্যেও প্রতিবছরের ন্যায় এ বছরও ১লা জুলাই থেকে ৩০ আগষ্ট পর্যন্ত ৬০দিন সুন্দরবনের সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে। সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষা ও প্রজনণের জন্য বনবিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বিকল্প কর্মসংস্থান না করে মাছ ধরা বন্ধ করার সিদ্ধান্তে জেলেদের জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। বন বিভাগ ও জেলেদের সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনে দুই লক্ষ ৩৪ হাজার ১৪৭ বর্গ কিলোমিটার বনভূমির মধ্যে দুই শতাধিক নদী ও খাল রয়েছে। এর মধ্যে অভয়ারণ্য এলাকাসহ ১৮টি খাল এবং ২৫ ফুটের কম প্রশস্ত খালে সারা বছর মাছ ধরা নিষিদ্ধ থাকে।বিস্তারিত পড়ুন
গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের ঘর দিলো সেনাবাহিনী
বাগেরহাটে গৃহহীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার দুপুরে জেলার মোল্লারহাট উপজেলার কাহালপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. শুকুর আলীর হাতে টিনসেড পাকা ঘরের চাবি হস্তান্তর করেন ৫৫ পদাদিক ডিভিশন যশোর সেনা নিবাসের কর্নেল আনোয়ারুল ইসলাম। এসময় লে. কর্নেল ইসমাইল হোসেন, মেজর রাজিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে মোল্লারহাট উপজেলার কোদালিয়া গ্রামের মুক্তিযোদ্ধা অবরপ্রাপ্ত সৈনিক আকরামুজ্জামান, চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল মো. হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়াচ অফিসার কমল চন্দ্র দাসকে ঘরের চাবি হস্তান্তর করা হয়। ঘরপ্রাপ্ত সকলেই অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন
করোনাভাইরাস পরিস্থিতি
ভান্ডারিয়ায় সরকারি কর্মকর্তা ও গৃহবধুর মৃত্যু
জেলার ভান্ডারিয়া উপজেলায় নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী (৫৬) এবং শনিবার উপজেলার ইকড়ি ইউনিয়নের সিংখালী গ্রামের বাসিন্দা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অফিস সহকারী মো. নজরুল ইসলামের স্ত্রী (৪৮) এর মৃত্যু হয়েছে। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. জহিরুল ইসলাম জানান, ওই সরকারি কর্মকর্তা শনিবার উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তার অবস্থা গুরুতর হওয়ায় ওই দিনই বরিশাল শেরবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়। ইকড়ি ইউনিয়নের সিংখালী গ্রামের নারী রোগীকে ভান্ডারিয়া হাসপাতালে গত শুক্রবার ভর্তি করা হয়। পরে তার অবস্থাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে চিকিৎসক, ব্যাংক কর্মকর্তাসহ ২২ জন করোনা আক্রান্ত
বাগেরহাটে চিকিৎসক, ব্যাংক কর্মকর্তাসহ আরও ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। এরমধ্যে খুলনার ল্যাবে একজনের এবং যশোরের ল্যাবে ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। গত ২৪ ও ২৫ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ। রবিবার দুপুরে আক্রান্তদের বাড়ি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট ১৮৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হল। এরমধ্যে ৬৬ জনবিস্তারিত পড়ুন
মোংলা বন্দরে সিবিএ’র বিক্ষোভ
৩৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মোংলা বন্দরে বিক্ষোভ প্রদর্শন করেছে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ’। রবিবার দুপুরের বন্দর এলাকায় মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ চত্বরে এ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ সময় সিবিএ’র সাধারণ সম্পাদক মো. ফিরোজ বলেন, বন্দর চেয়ারম্যানের কাছে ইতিমধ্যে তাদের দাবীসমূহ পেশ করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও তিনি এ নিয়ে সিবিএ এবং কর্মচারীদের সাথে কোন ধরণের আলাপ-আলোচনায় বসছেন না। বরং নানা কৌশলে তিনি সিবিএকে এড়িয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, বন্দর কর্তৃপক্ষ সম্প্রতি যে বেশ কয়েকটি পন্টুন ও বয়া ক্রয় করেছেন তাও অপ্রয়োজনীয় এবং অতিরিক্তি অর্থবিস্তারিত পড়ুন
কাউখালীতে বসতঘরে অগ্নিকান্ড
পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামে একটি বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। রবিবার সকাল ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেকুটিয়া গ্রামের মো. তোকাচ্ছের আলী হাওলাদারের বসত ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাক চিৎকার করলে এলাকাবাসী এবং ৯৯৯ এ খবর পেয়ে কাউখালীর দমকল বাহিনীর লোকজন এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পরিবারের সদস্যদের কোন হতাহতের খবর পাওয়া যায়নি তারা ওই সময় ঘর তালাবদ্ধ করে পাশের বাড়িতে গিয়েছিল। বৈদ্যুতিক সর্ট সার্কিটেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মুসলিম এইড’র খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
পিরোজপুর জেলায় করোনা মোকাবেলার অংশ হিসেবে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে মুসলিম এইড বাংলাদেশ। রবিবার সকালে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় মুসলিম এইড কার্যালয়ে স্থানীয় হতদরিদ্রের মাঝে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। মুসলিম এইড বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. একরামুল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ইব্রাহীম খলিল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর এম.আই.এস. অফিসার মো. সুমন মোল্লা, শাখা ব্যবস্থাপক মো. দিদারুল আলম, ইন্দুরকানী শাখার মো.বিস্তারিত পড়ুন
