প্রধান সূচি

স্বরূপকাঠী প্রেসক্লাবের পক্ষ থেকে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে প্রচারণা, মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করছে স্বরূপকাঠি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

বুধবার থেকে সাংবাদিকরা সার্বক্ষণিক মাঠে থেকে সংবাদ সংগ্রহের সাথে সাথে মাস্ক, লিফলেট, সাবান বিতরণসহ প্রচারণা চালাচ্ছেন।

স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলা সদর, কামারকাঠি, জলাবাড়ী, সেহাঙ্গল, জুলুহার, মৈশানী, সাগরকান্দা, শশীদ, মাদ্রা, শান্তিরহাট, আরামকাঠি, আউরিয়া এলাকায় ওইসব সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণার পাশাপাশি সাংবাদিকরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে ওইসব সামগ্রী বিতরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial