প্রধান সূচি

Saturday, March 28th, 2020

 

করোনাভাইরাস সংক্রমণ রোধে পিরোজপুর জেলা পরিষদের খাদ্য সহায়তাসহ ব্যাপক কার্যক্রম গ্রহণ

করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনামূলক প্রচারণা, কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা, হাতধোয়ার ব্যবস্থা করাসহ ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে পিরোজপুর জেলা পরিষদ। করোনাভাইরাসের কারণে ঘরে থাকা কর্মসূচি পালন করতে গিয়ে ক্ষতিগ্রস্থ নি¤œ আয়ের শ্রমজীবী পরিবারগুলোকে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। জেলার ৩ হাজার কর্মহীন শ্রমজীবী পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল এবং আধা কেজি লবনের একটি প্যাকেট দেয়া হচ্ছে। জনসাধারনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার মাস্ক, ১৬ হাজার হ্যান্ডওয়াশ, ৭ হাজার হ্যান্ড স্যানিটাইজার, ৫ হাজার সাবানবিস্তারিত পড়ুন


মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রীর উদ্যোগে পিরোজপুরে কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে অধিকাংশ লোকজনই বাড়িতে অবস্থান করছেন। আর এতে সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষজন। পিরোজপুর সদর উপজেলার সহ¯্রাধিক কর্মহীন শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম। শনিবার মন্ত্রীর পক্ষ থেকে শহরের গোডাউন রোড, বঙ্গবন্ধু চত্বর, পুরাতন বাস টার্মিনাল এবং নতুন বাস টার্মিনাল এলাকায় খেটে খাওয়া এসব মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল ও সাবান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে জনসচেতনতা সৃষ্টিতে মাঠে নেমেছে সেনাবাহিনী

করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সামাজিক দুরত্ব নিশ্চিতের জন্য পিরোজপুরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে সেনাবাহিনী। শনিবার পিরোজপুর শহর ও এর আশপাশের বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বাইরে অবস্থান না করার জন্য মাইকের মাধ্যমে আহবান জানান সেনা সদস্যরা। এ সময় শহরের বিভিন্ন স্থানে জীবানুনাশনক স্প্রেও করা হয়। প্রতিদিন নিয়মিত টহলের মাধ্যমে পিরোজপুরের বিভিন্ন উপজেলায় সেনাবাহিনী জনসাধারণকে সচেতন করার জন্য এ প্রচারণা চালিয়ে যাচ্ছে।


স্বরূপকাঠীতে সরকারী আইন অমান্য করায় ১১ জন আটক ॥ মুসলেকায় মুক্তি

সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা, দোকানে আড্ডা দেওয়া, মোটর সাইকেলে যাত্রী পরিবহন করার অভিযোগে ১১ ব্যক্তিকে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। পরে ব্যক্তিগত মুসলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়। শনিবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করে তাদের থানায় আনা হয়। প্রথমবারের অপরাধ বিধায় ভবিষ্যতে আর এ ধরনের অপরাধ করবে না বলে অঙ্গীকার করায় সকলকে ছেড়ে দেওয়া হয়। এরপর ইউএনও সেনাবাহিনীর একটি টিম নিয়ে পৌর শহর ইন্দুরহাট মিয়ারহাট পরিদর্শন করেন। এসময় তিনি জানান, রবিবার থেকে বিশেষ ব্যবস্থায় ত্রাণ বিভাগের পক্ষ থেকে ১০ কেজি চাল, ৫বিস্তারিত পড়ুন


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর উদ্যোগে নাজিরপুরে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র ব্যক্তিগত উদ্যোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন সুবিধাবঞ্চিত, খেটে খাওয়া, দিনমজুর, গরীব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নাজিরপুর উপজেলা সদরে মন্ত্রীর বাসভবনের সামনে তার পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ উপজেলার ৯টি ইউনিয়নের ১হাজার পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, লবণ ও তেল। কোন প্রকার জনসমাগম ছাড়াই মন্ত্রীর বড় ভাই আওয়ামী লীগ নেতা এসএম নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


কাউখালীতে পিপিই দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি ব্যক্তিগত পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি হিসেবে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, উপজেলা প্রশাসনের মাঝে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) এবং করোনা মোকাবিলা তহবিলে নগদ ২ লাখ টাকা অনুদান দিয়েছেন। শনিবার সকালে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধানের হাতে এসব পিপিই তুলে দেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠী প্রেসক্লাবের পক্ষ থেকে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে প্রচারণা, মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করছে স্বরূপকাঠি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বুধবার থেকে সাংবাদিকরা সার্বক্ষণিক মাঠে থেকে সংবাদ সংগ্রহের সাথে সাথে মাস্ক, লিফলেট, সাবান বিতরণসহ প্রচারণা চালাচ্ছেন। স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলা সদর, কামারকাঠি, জলাবাড়ী, সেহাঙ্গল, জুলুহার, মৈশানী, সাগরকান্দা, শশীদ, মাদ্রা, শান্তিরহাট, আরামকাঠি, আউরিয়া এলাকায় ওইসব সামগ্রী বিতরণ করা হয়। শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণার পাশাপাশি সাংবাদিকরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে ওইসব সামগ্রী বিতরণ করেন।


পিরোজপুরে আগুনে পুড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া গ্রামে আগুনে পুড়ে মাহফুজা আক্তার (৩৮) নামের এক স্কুল শিক্ষিকা মারা গেছেন। আজ শনিবার ভোররাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। নিহত মাহফুজা ওই গ্রামের ওহাব মাস্টার এর মেয়ে। সে ভান্ডারিয়া শহরের খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেন এ শিক্ষকতা করত। নিহতের স্বজনরা জানান, মাহফুজা তার বাবার বাড়িতে থেকে ওই বিদ্যালয়টিতে শিক্ষকতা করত। শনিবার ভোররাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে তাদের কাঠের ঘরে আগুন লাগে। অগ্নিকান্ডের বিষয়টি টের পেয়ে সবাই ঘরের বাইরে বেরিয়ে আসে। তবে ঘরের দ্বিতীয় তলায় ঘুমে থাকা মাহফুজা আটকা পড়ে। আর সেখানেইবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial