কাউখালীতে পিপিই দিলেন আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি ব্যক্তিগত পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি হিসেবে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, উপজেলা প্রশাসনের মাঝে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) এবং করোনা মোকাবিলা তহবিলে নগদ ২ লাখ টাকা অনুদান দিয়েছেন।
শনিবার সকালে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধানের হাতে এসব পিপিই তুলে দেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবীর প্রমূখ।
এছাড়া কাউখালীতে উপজেলার হতদরিদ্র, অসহায়, নিতান্ত গরীব মানুষের আপদকালীন সহায়তার জন্য সরকারীভাবে ৫ মেট্রিক চাল এবং এলাকার সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এবং উপজেলা চেয়ারম্যান জেপি নেতা আবু সাঈদ মিঞা মনু’র ব্যক্তিগতভাবে চাল, ডাল,আলু, সয়াবিন তেল ও লবনের প্যাকেট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
