পিরোজপুরে জনসচেতনতা সৃষ্টিতে মাঠে নেমেছে সেনাবাহিনী
করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সামাজিক দুরত্ব নিশ্চিতের জন্য পিরোজপুরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে সেনাবাহিনী।
শনিবার পিরোজপুর শহর ও এর আশপাশের বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বাইরে অবস্থান না করার জন্য মাইকের মাধ্যমে আহবান জানান সেনা সদস্যরা। এ সময় শহরের বিভিন্ন স্থানে জীবানুনাশনক স্প্রেও করা হয়। প্রতিদিন নিয়মিত টহলের মাধ্যমে পিরোজপুরের বিভিন্ন উপজেলায় সেনাবাহিনী জনসাধারণকে সচেতন করার জন্য এ প্রচারণা চালিয়ে যাচ্ছে।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে সরকারী আইন অমান্য করায় ১১ জন আটক ॥ মুসলেকায় মুক্তি (পূর্ববর্তি সংবাদ)
