প্রধান সূচি

করোনাভাইরাস সংক্রমণ রোধে

পিরোজপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা

পিরোজপুর করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকার কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সদর উপজেলার কুমিরমারা আবাসন প্রকল্পের ১০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক কুমিরমারা আবাসন প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল, শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু, ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন মাঝি উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল ও দুই কেজি আলু দেওয়া হয়েছে। এ খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial